চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকুটহীন নবাবের দিন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in বিনোদন
A A
চলচ্চিত্রের নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’! ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরের সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বলছি ঢাকাই সিনেমার গুণী অভিনেতা আনোয়ার হোসেন এর কথা। তার পিতা নাজির হোসেন ছিলেন সহকারী নিবন্ধন কর্মকর্তা।

১৯৫১ সালে জামালপুর সরকারি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন আনোয়ার হোসেন। পরে আনন্দমোহন কলেজে ভর্তি হয়ে মঞ্চ নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। ময়মনসিংহ ছেড়ে একসময় ঢাকায় চলে আসেন।

ঢাকা বেতারের নাটকে প্রথম অভিনয় শুরু করেন ১৯৫৭ সালে। নাটকটির নাম ছিল ‘নওফেল হাতেম’। আনোয়ার হোসেন অভিনীত প্রথম ছবি ‘তোমার আমার’।
মহিউদ্দিন পরিচালিত এ ছবিতে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৬২ সালে মুক্তি পায় আনোয়ার হোসেন অভিনীত দ্বিতীয় ছবি ‘সূর্যস্নান’। এরপর তিনি অভিনয় করেন ‘জোয়ার এলো’ (১৯৬২), ‘কাচের দেয়াল’ (১৯৬৩), ‘নাচঘর ’ (১৯৬৩), ‘দুই দিগন্ত (১৯৪৬), ‘বন্ধন’ (১৯৬৪), ‘একালের রূপকথা’ (১৯৬৫) প্রভৃতি ছবিতে।

১৯৬৫ সালে উর্দু ছবি ‘সাতরং’-এ ট্রাকড্রাইভার চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন। এরপর উর্দু ছবি ‘উজালা’য় সুলতানা জামানের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেন। ‘উজালা’ মুক্তি পায় ১৯৬৬ সালে। পরের বছর বাংলা ও উর্দু ভাষায় নির্মিত ‘নবাব সিরাজদ্দৌলা’ ছবিতে কাজ করার পর আনোয়ার হোসেনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার পেয়েছেন আনোয়ার হোসেন। ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ‘গোলাপী এখন ট্রেনে’ ছবির জন্য সহ-অভিনেতা হিসেবে পুরস্কার পান ১৯৭৮ সালে।

এরও আগে ১৯৬৭ সালে ‘নবাব সিরাজদ্দৌলা’য় অভিনয় করে নিগার পুরস্কার পেয়েছিলেন আনোয়ার হোসেন। এরপর থেকেই তিনি বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজদ্দৌলা’ বা মুকুটহীন নবাব নামে আখ্যায়িত হন।

অভিনেতাদের মধ্যে আনোয়ার হোসেনই ১৯৮৮ সালে প্রথম একুশে পদক পান। এ ছাড়া ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসর থেকে আজীবন সম্মাননা পান গুণী এ শিল্পী।

চ্যানেল আই এই শক্তিমান অভিনেতার জন্মদিন স্মরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিন দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ আনোয়ার হোসেন অভিনীত চলচ্চিত্রের গান।

এছাড়া ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে আনোয়ার হোসেন অভিনীত চলচ্চিত্র ‘বিনিময়’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুভাষ দত্ত। আনোয়ার হোসেন ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী এবং উজ্জ্বল।

Tags: অভিনেতাআনোয়ার হোসেনচ্যানেল আইবিনিময়লিড বিনোদনসিনেমা
Previous Post

জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শনে খুলনায় জয়া আহসান

Next Post

গণভোট নির্বাচনের আগে হতে হবে: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

Next Post
নেতারা গণভোটের আগে নির্বাচনের দাবি জানাচ্ছেন, জনসমাগমে মুখর পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভোট নির্বাচনের আগে হতে হবে: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

একজন নারী ও একজন পুরুষ প্রেমের মুহূর্তে কিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প স্বাভাবিকভাবেই রাজনৈতিক: মামদানির স্ত্রী রামা দুয়াজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT