চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিনে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 26, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
প্রভাবশালী নারী নেত্রী চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এর জন্মদিন। ১৯৩৫ ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তবে, তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত ষোলঘর গ্রামে৷

লেখকের জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হয়েছে রাবেয়া খাতুনের ‘ফ্রিডমস ফ্লেমস’ গ্রন্থের প্রকাশনা উৎসব। এই বইটি প্রকাশিত হয়েছে রাবেয়া খাতুনের লেখা চারটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ইংরেজি অনুবাদে। যা অনুবাক করেছেন ইরাজ আহমেদ।

লেখকের জন্মদিনে অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ, মিলাদ মাহফিল, বিকাল ৫ টায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় রাবেয়া খাতুন এর লেখক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং আরও দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

রাবেয়া খাতুন-এর নামে বাংলা একাডেমি রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে। রাবেয়া খাতুন রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় বিদ্যালয়ের গন্ডির পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহন বন্ধ হয়ে যায়। তিনি তার অদম্য বাসনাকে কাজে লাগিয়ে লেখক হিসেবে নিজেকে সমহিমায় অধিষ্ঠিত করেছেন।

লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা করেছেন। সাংবাদিকতাও করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমির কাউন্সিল মেম্বার ছিলেন। তিনি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের বিচারক, শিশু একাডেমির কাউন্সিল মেম্বার ও টেলিভিশনের ‘নতুন কুড়ি’র বিচারক।

বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্কের জুরিবোর্ডের বিচারক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। যুক্ত ছিলেন বাংলা একাডেমি, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা লেডিজ ক্লাব, বিজনেস ও প্রফেশনাল উইমেন্স ক্লাব, বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশ কথা শিল্পী সংসদ ও মহিলা সমিতির সঙ্গে।

রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস ‘মেঘের পর মেঘ’ অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ২০০৪ সালে নির্মাণ করেন চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’। ২০১১ সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস ‘মধুমতি’ অবলম্বনে পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র। এছাড়াও অভিনেত্রী মৌসুমী ২০০৩ সালে তার লেখা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ অবলম্বনে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র।

রাবেয়া খাতুন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ, নাসিরউদ্দিন স্বর্ণপদক , জসিমউদ্দিন পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক, শাপলা দোয়েল পুরস্কার, টেনাশিনাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন।

১৯৫২ সালের ২৩ জুলাই সম্পাদক ও চিত্র পরিচালক এটিএম ফজলুল হকের সাথে রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের চার সন্তান-ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী। ২০২১ সালের ৩ জানুয়ারি তিনি প্রয়াত হন।

Tags: কথাসাহিত্যিকমুক্তিযুদ্ধরাবেয়া খাতুনলেখক
Previous Post

হাসিনার দালালেরা অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে: সারজিস

Next Post

দিনের শুরুটা অস্ট্রেলিয়ার, শেষটা রাঙাল ভারত

Next Post
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের শুরুটা অস্ট্রেলিয়ার, শেষটা রাঙাল ভারত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসের রেজিস্ট্রেশন চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলছে 'হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস' রেজিস্ট্রেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT