চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া খাতুনের জন্মদিনে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
শীতবস্ত্র বিতরণে মানুষের দীর্ঘ লাইন, সুবিধাবঞ্চিতদের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমকালীন বাংলা সাহিত্যে আলোচিত নাম প্রয়াত রাবেয়া খাতুনের ৮৮তম জন্মদিন বুধবার (২৭ ডিসেম্বর)। প্রতি বছরই বিশেষ এই দিনটি উপলক্ষ্যে চ্যানেল আইতে অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠানের পাশাপাশি সামাজিকমূলক নানান কর্মকাণ্ড।

যারই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২ টায় চ্যানেল আই প্রাঙ্গণে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। যে আয়োজনে সহযোগী হিসেবে ছিল ছোটকাকু ক্লাব।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রন্ধনবিশেষজ্ঞ ও রাবেয়া খাতুন কন্যা কেকা ফেরদৌসী, শিশুসাহিত্যিক ও কবি আমীরুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান সহ সংস্কৃতি অঙ্গনের আরো অনেকেই।

এসময় মা রাবেয়া খাতুনের স্মরণে কেকা ফেরদৌসী বলেন, “মা হিসেবে রাবেয়া খাতুন যতটা অসাধারণ ছিলেন, ব্যক্তি হিসেবেও ঠিক ততটাই ছিলেন। তার অনেক শিল্প-কর্ম এখনো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।”

এর আগে শ্রদ্ধেয় রাবেয়া খাতুনের জন্মদিন উপলক্ষ্যে সকাল দশটায় পরিবার ও রাবেয়া খাতুন ফাউন্ডেশন-এর উদ্যোগে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও যোহরের নামাজের পর রাবেয়া খাতুন ফাউন্ডেশনে মিলাদ মাহফিল হয় এবং সন্ধ্যা ৬ টায় হবে রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে একক বক্তৃতা অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

এছাড়াও বুধবার বিকেল ৩ টায় বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার প্রদান করা হবে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। সেই সঙ্গে চ্যানেল আইয়ে এদিন দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘একাত্তরের নিশান’। এটি পরিচালনা করেছেন তাহের শিপন। চিত্রনাট্য করেছেন ফারজানা আফরিন রূপা। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, সাহাদাত হোসেন, মুনিরা মিঠু, কচি খন্দকার, সেরা জামান প্রমুখ।

Tags: কবিকেকা ফেরদৌসীজন্মদিনরাবেয়া খাতুনলিড বিনোদনশিশুসাহিত্যিকশীতবস্ত্র বিতরণসাংবাদিক
Previous Post

নিউজিল্যান্ডকে অল্পতে আটকে আশা জাগাল বাংলাদেশ

Next Post

লাগাম টেনেও ধরে রাখতে ব্যর্থ পাকিস্তান

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা দর্শক সিটে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাগাম টেনেও ধরে রাখতে ব্যর্থ পাকিস্তান

আওয়ামী লীগের ইশতেহার ২০১৮ এর নির্বাচনী পোস্টার, নেত্রী শেখ হাসিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ইশতেহারে যে এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT