চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে ফাইনালে নেপাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের নজির গড়ে ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কেটেছে নেপাল। কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।

দুই ম্যাচে দুই জয় এবং এক হারে নেপালের পয়েন্ট ৬। ভারতের একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বাংলাদেশ ৪ পয়েন্টে আছে। সন্ধ্যায় স্বাগতিকদের প্রতিপক্ষ ভুটান। এ ম্যাচ অন্তত ড্র করলেই লাল-সবুজের দল ফাইনালে খেলা নিশ্চিত করবে, বাদ পড়বে ভারত।

মঙ্গলবার দুপুর ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যাচের পঞ্চম মিনিটে সুনিতা মুন্ডার নেয়া ডান পায়ের শট অল্পের জন্য পোস্টের উপর দিয়ে গেলে লিড পায়নি ভারত। দশম মিনিটে সুমিতা কুমারীর পাসে বল পাওয়া কাজল ডি সুজার দুর্বল শট নেপাল গোলরক্ষক ধরে ফেলেন।

পরে ২১ মিনিটের মাথায় লিড পায় ভারতের মেয়েরা, সুমিতার দারুণভাবে বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করেন অপর্ণা নারজারি।

খেলার ২৯ মিনিটে পরপর দুটি কর্নার কিকে নেপাল সমতায় ফেরার সম্ভাবনা তৈরি করেছিল। প্রথম কিকটি পাঞ্চে ফেরান ভারতের গোলরক্ষক আনশিকা। পরেরটিতে আমিশা কারকির নেয়া হেড আনশিকা গ্লাভসবন্দি করেন।

বিরতির পর ৪৮ মিনিটে আনশিকার মারাত্মক ভুলের জন্য নেপাল গোল পেয়ে যায়। শুভাঙ্গি সিংয়ের সাথে বল দেয়া নেয়া করে ভারত গোলরক্ষক কিক নেয়ার সময় তার সামনেই দাঁড়িয়ে ছিলেন আমিশা। বল তার পায়ে লেগে গোলমুখে থাকা অঞ্জলি চাঁদের হালকা টোকায় জালে জড়িয়ে যায়।

মিনিট চারেক পর অঞ্জলির নেয়া ডান পায়ের দূরপাল্লার শট আনশিকা ধরতে পারায় স্কোরলাইন থাকে ১-১।

বক্সের ভেতর অঞ্জলির পায়ে লাথি মেরেছিলেন প্রতিপক্ষের একজন, রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৬৯ মিনিটে স্পট কিকে নিশানাভেদ করে নেপালকে এগিয়ে দেন অধিনায়ক প্রীতি রাই।

ম্যাচের ৮৯ মিনিটে প্রীতির ক্রসে বল পেয়ে আমিশা গোল করে ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

Tags: নেপালভারতলিড স্পোর্টস
Previous Post

‘মানুষের ভালোবাসা অর্থ দিয়ে ওজন করা যায় না’

Next Post

ইউপি সদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post
দুই পরিচালক জামিনে মুক্তি পেয়েছেন, আদালতের গেজেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি সদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে ও খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাথুরুসিংহে কেমন কোচ, জানালেন সুজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT