চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই শেষে টার্ফের সমালোচনায় একইবিন্দুতে নেপাল-ভুটান কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেপাল ও ভুটান কোচের মধ্যে লড়াই শেষে টার্ফের সমালোচনায় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচে গোল হজম করতে হয়েছে ১৬টি। ভারতের পর নেপালের কাছে হারায় এক ম্যাচ হাতে রেখেই ভুটানের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ কার্যত শেষ হয়ে গেছে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে হারের পর ভুটানের সাথে জিতে ফাইনালের আশা জিইয়ে রেখেছে নেপাল। ফলাফল ভিন্ন হলেও ম্যাচের পর দুদলের কোচই একবিন্দুতে মিলে গেলেন। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সিনথেটিক টার্ফের সমালোচনায় সামিল হলেন।

প্রথমে সংবাদ সম্মেলনে আসেন ভুটান কোচ কারমা দেমা। বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ কতটা কঠিন হবে- এমন প্রশ্নে জবাবে তার উত্তর, ‘আমি ম্যাচটা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

আগের ম্যাচে আঘাত পাওয়ায় মাঠ ছেড়েছিলেন ভুটান অধিনায়ক এবং গোলরক্ষক নরবু জাংমো। রোববার তিনি খেলতেই পারেননি। একাধিক ফুটবলারের চোটে পড়ার জন্য দেমা বাজে টার্ফকেই দুষলেন।

‘আসলে এমন টার্ফে আমরা প্রথমবার খেলছি। অনেকেই ইনজুরিতে পড়ছে। শুধুমাত্র পেশির চোট নয়, আমাদের অধিনায়কের হাড় ভেঙেছে। কয়েকজনের শরীরের নানা অংশে আঘাত আছে। টার্ফ অনেকবেশি শক্ত।’

‘আমাদের দেশেও টার্ফ আছে। আমরা ঘাসের মাঠ এবং টার্ফ দুটাতেই অনুশীলন করি। এখানকার টার্ফ একেবারেই আলাদা। ভুটানে চারটি ঘাসের মাঠ এবং একটি টার্ফের মাঠ আছে।’

এরপর সংবাদ সম্মেলনে এসে একই সুরে কথা বলেন নেপাল কোচ ইয়াম প্রসাদ গুরুংও। ভুটানের বিপক্ষে ৪-০ গোলে জিতলেও দল সেরাটা দিতে পারেনি বললেন।

‘আমাদের একজন প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছে। এই টার্ফ অনেকবেশি শক্ত। আমরা দেশে টার্ফে খেলেছি, তবে এটার সাথে অনেক ফারাক আছে।’

লাল-সবুজের দলের বিপক্ষে আগের ম্যাচে হারার পর সেলাই করা বল বাদ দিয়ে সেলাই ছাড়া বল দিয়ে খেলাকে হারের জন্য দায়ী করেছিলেন। আজও তিনি একই কথার পুনরাবৃত্তি করেছেন। তবে ভুল সংশোধন করে ভারতের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামার কথাও বলেছেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হলে এই বিষয়ে বাফুফের নারী দলের উইং মাহফুজা আক্তার কিরণের কাছে প্রসঙ্গটি তোলা হয়। তিনি বললেন, ‘আপনাদের কাছ থেকেই আমি রিপোর্ট পেলাম। সভাপতির সাথে কথা বলব। টার্ফের কাজ করা হবে।’

Tags: গুরুনেপালভুটানলিড স্পোর্টস
Previous Post

একনজরে পারভেজ মোশাররফের সময়কাল

Next Post

প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Next Post
প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Bangladeshi woman politician speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে খেলবেন সাবিনারা, কম্বোডিয়ার বিপক্ষে দেশে জামালরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT