চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুপনার দৃঢ়তায় ভারতকে রুখে দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দল গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক আক্রমণে ম্যাচের শুরুতে ছন্দহীন ছিল স্বাগতিকরা। সময় যতো গড়িয়েছে ততই বেড়েছে ম্যাচের উত্তেজনা। শেষের দিকের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশ্য দেখা যায়নি গোলের দেখা। গোলশূন্য ড্রয়ে শেষ হয় বাংলাদেশ-ভারত ম্যাচ। দারুণ সব সেভ করে ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নেন বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমা।

দুই ম্যাচে বাংলাদেশ এবং ভারতের পয়েন্ট সমান ৪। নেপালের পয়েন্ট ৩, ভুটানের শূন্য। ৭ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে ড্র করলেই ফাইনালের টিকিট কাটবে গোলাম রব্বানি ছোটনের দল।

রোববার সন্ধ্যায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়া ম্যাচের শুরু থেকে ভারত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। চার মিনিটের মাথায় ডি বক্সে ঢুকে শট নেন সুমতি কুমারী। বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমা ঝাপিয়ে বল ধরার চেষ্টা করেন। প্রথমে বল হাত ফসকে গেলেও পরেরবার ধরতে ভুল করেননি।

তিন মিনিট পর বাংলাদেশের রক্ষণভাবে আবারও ভয় ধরান সুমতি। তার নেয়া শট রুপনা যেভাবে পা দিয়ে ঠেকান, তাতে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেই দারুণ সেভের কথাই মনে করিয়ে দিয়েছিল।

১৪ মিনিটে লাল-সবুজের দলকে আবারো রক্ষা করেন রুপনা। প্রতিপক্ষ দলের শুভাংগি সিংয়ের কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড নিয়েছিলেন সুনিতা মুন্ডা। চমৎকারভাবে বল গ্লাভসবন্দি করেন বাংলাদেশের সহ-অধিনায়ক।

আক্রমণে পর আক্রমণ করতে থাকা টিম ইন্ডিয়া ১৯ মিনিটে এগিয়ে যেতে পারতো। সুমতির হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায়।

২৬ মিনিটের মাথায় গোলাম রব্বানি ছোটনের দল প্রথম গোলের সম্ভাবনা তৈরি করেছিল। স্বপ্না রানির কর্নার কিকে কেউ হেড নেয়ার অবস্থানে না থাকায় ফল আসেনি। মিনিট দুয়েক পর ভারতের অধিনায়ক মার্টিনা থকচোমের দুরপাল্লার শট রুপনার ধরতে অসুবিধা হয়নি।

কর্নার কিক থেকে পাওয়া বলে কাজল বল জালে জড়ালেও ৩০ মিনিটে লিড পায়নি ভারত। কারণ কর্নার কিকটি নেয়ার সময় জায়গা মতো বল বসানো হয়নি। গোললাইনের বাইরে বল থাকায় গোলকিকের বাশি বাজে।

খেলার ৩৩ মিনিটে স্বপ্নার নেয়া কর্নার থেকে বল আদায় করে দুরন্ত এক ভলি করেন সুরমা জান্নাত। অল্পের জন্য পোস্টের উপর দিয়ে বল পার হয়। পাচ মিনিট পর শাহেদা আক্তার রিপার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির আগে ৪৫ মিনিটে অপর্ণা নারজারি ডি বক্সে হেড নিতে যাওয়ার আগ মুহুর্তে ফিস্ট করে রুপনা জাল অক্ষত রাখেন।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮ মিনিটে সামসুন্নাহার জুনিয়রের হেড লক্ষ্যে না থাকায় ডেডলক ভাঙেনি। দুই মিনিট পর শুভাংগির কর্নার কিকে কাজলের শটে বল ধরেন বাংলাদেশি গোলরক্ষক।

খেলার ৬২ মিনিটে সুনিতার ক্রসে কিক নেন শাইলজা। পোস্টের উপর দিয়ে বল পেরিয়ে যায়। ৬৫ মিনিটে অধিনায়ক সামসুন্নাহারের কিক পোস্ট ঘেসে বেরিয়ে গেলে গ্যালারিতে থাকা জনতার হতাশা বাড়ে। যদিও অফসাইডের পতাকা উঠেছিল। ৭৮ মিনিটে কর্নার কিকে বল আদায় করা সামসুন্নাহারের শট উপর দিয়ে গেলে গোলের জন্য সবার অপেক্ষা বাড়ে। শেষ পর্যন্ত সে অপক্ষোর অবসান হয় রেফারির বাঁশিতে গোল শূন্য সমতায়।

Tags: বাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

আসেনসিওর ব্যর্থতায় বার্সা থেকে আরেক কদম পেছালো রিয়াল

Next Post

গত এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ২০৩ মার্কিন ডলার

Next Post
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সূচক, জিডিপি বৃদ্ধি দেখাচ্ছে একটি গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ২০৩ মার্কিন ডলার

প্রয়াত সাংবাদিক আহসান উল্লাহর কালো-সাদা ছবি, গ্লাস পরা, পেছনে সাদা পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আহসান উল্লাহ আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT