চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাস বয়সে ‘ওপেন হার্ট সার্জারি’ হয় বিপাশা কন্যার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 06, আগস্ট 2023
in বিনোদন
A A
বিপাশার কন্যার সঙ্গে তার বাবা-মা, খুশি পরিবারের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের ১২ নভেম্বর কন্যা সন্তানের মা-বাবা হন বলিউডের তারকা জুটি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। তাদের মেয়ের নাম রাখা হয় দেবী বসু সিং গ্রোভার। সেই ছোট্ট দেবীর বয়স এখন ৯ মাস। দীর্ঘ এই ৯ মাসে প্রায় সময়ই সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের ছবি প্রকাশ করেছেন বিপাশা ও করণ। তবে এবার মেয়ে দেবীকে নিয়ে ভয়ানক কঠিন এক সত্যি কথা প্রকাশ্যে আনলেন বিপাশা।

রবিবার (৬ আগস্ট) নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীর অসুস্থতা নিয়ে জন্মানোর কথা জানান বিপাশা। তিনি জানান, সন্তান জন্মের পর তিনি জানতে পারেন তার মেয়ের হার্টে দুটো ছিদ্র রয়েছে। অর্থাৎ, জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। যেকথা জানার পর ভেঙে পড়েন বিপাশা ও করণ।

বিপাশা আরও জানান, মাত্র ৩ মাস বয়সে তাদের মেয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে। এসময় নেহার সঙ্গে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ‘রাজ’ খ্যাত অভিনেত্রী।

বিপাশা বলেন, ‘মা-বাবা হিসাবে আমাদের এই যাত্রা অন্যান্য মা-বাবার থেকে অনেক আলাদা ছিল। আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে এর আগে সেটা ছিল না, তখন সুখটাও আমার কাছে কঠিন ছিল। আমি চাই না, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা আর কোন মায়ের সঙ্গে হোক। একজন নতুন মা হিসাবে মাত্র ৩ দিনের মাথায় আমি জানতে পারি যে আমার মেয়ের হার্টে দুটি ছিদ্র রয়েছে, ও ওভাবেই জন্মেছে। আমি ভেবেছিলাম আমি এটা প্রকাশ্যে আনব না। তবে, আমি এটা বলছি কারণ পরে মনে হয়েছে আমার মতোই অনেক মা আছেন, যারা আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন। সেই মায়েদের খুঁজে পাওয়া খুব কঠিন ছিল…।’

বিপাশা বলেন, প্রথম এক, দুই মাস কেটে যাওয়ার পর দেবীর বয়স যখন তিন মাস হয়, তখন ওই অস্ত্রোপচার করানো হয়। যেটা ছয় ঘণ্টা ধরে চলে। দেবী যখন অপারেশন থিয়েটারে তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই। দেবী এখন ঠিক আছে, এমনটাও জানান বিপাশা।

সূত্র: পিঙ্কভিলা

Tags: অসুস্থওপেন হার্ট সার্জারিকন্যাকরণ সিং গ্রোভারদেবীবিপাশা বসু
Previous Post

লাইভস্ট্রিম হবে মাস্ক-জুকারবার্গের লড়াই

Next Post

চাঁদের কক্ষপথে পৌঁছেছে ভারতীয় চন্দ্রযান-৩

Next Post
চন্দ্রযান-৩ এর চাঁদে কক্ষপথে প্রবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদের কক্ষপথে পৌঁছেছে ভারতীয় চন্দ্রযান-৩

শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটের দৃশ্য, প্রবেশপথে ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক সম্পৃক্ততায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT