চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের্নান্দোর না খেলা নিয়ে পারিশ্রমিক-গুঞ্জন, ব্যাখ্যায় যা বলল চিটাগং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চিটাগং ক্রিকেটার ফের্নান্দো পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে চিটাগং কিংসের হয়ে তিন ম্যাচ খেলেছেন বিনুরা ফের্নান্দো। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর বিপক্ষে ভালো বোলিং করেছেন। ৩ ম্যাচে ২ উইকেট শিকার করলেও কম খরুচে ছিলেন। ৬.১১ ইকোনমিতে খরচ করেছেন ৫৫ রান। নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলানো হয়নি তাকে। ১৫ জনের স্কোয়াডেও ছিলেন না লঙ্কান পেসার। খেলা শুরু হতেই আলোচনা ওঠে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে ভিন্ন কথা বলেছেন চিটাগং ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় চিটাগং। তার আগে একাদশ ঘোষণার পর ছড়িয়ে পড়ে পারিশ্রমিক জটিলতায় ফের্নান্দোর ম্যাচ না খেলার কথা। বেশকিছু সংবাদমাধ্যমে অসমর্থিত সূত্রে খবরও ছাপে। যদিও ফের্নান্দোসহ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছিল চিটাগং। একাদশ থেকে বাদ পড়েন উসমান ও রাহাতুল ফেরদৌস। তাদের জায়গায় প্রথমবার বিপিএল খেলতে নামেন জুবাইদ আকবারি ও হুসাইন তালাত এবং ফেরেন আলিস আল ইসলাম।

ফের্নান্দোর না খেলার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ না খেলার বিষয়টি জানতে চাওয়া হয় লাবলুর রহমানের কাছে। ভিন্ন ব্যাখ্যাই দিয়েছেন তিনি। বলেছেন, ‘এরকম (পারিশ্রমিক সমস্যা) কোনকিছু নয়। নতুন ক্রিকেটার এসেছে, হুসাইন তালাত। আমরা এই কারণেই ওকে (বিনুরা) বদলেছি। আমাদের ব্যাটিং অর্ডার কিন্তু একটু বড় ছিল। যেহেতু সে (তালাত) অলরাউন্ডার, তাই দলের সমন্বয়ের জন্যই ওকে নেয়া।’

‘পারিশ্রমিকের কোনো ধরনের সমস্যা নেই। ওর (বিনুরা) যে চুক্তি, এর পঞ্চাশ শতাংশ আগেই দিয়েছি। এই পারিশ্রমিকের কারণে ও দলের বাইরে নয়। সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি, সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেয়া হয়েছে।’

‘কেউ কেউ ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে। অল্প সময়ের মধ্যে বাকিটাও, আমাদের তো সাত দিনের বিরতি আছে। এরমধ্যে বাকিগুলোও দিয়ে দেবো আশা করি।’

চট্টগ্রাম পর্বে পাঁচ ম্যাচে দুটি জিতেছে চিটাগং। সবমিলিয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে তারা। আগামী বুধবার মিরপুরে রংপুরের বিপক্ষে নামবে বন্দরনগরীর দলটি।

Tags: চিটাগংপারিশ্রমিকবিপিএল ২০২৫লিড স্পোর্টস
Previous Post

বিসিসিআইয়ের ‘আলোচ্য সূচিতে’ নেই রোহিতের পাকিস্তান যাওয়া

Next Post

পাকিস্তানি একটি নম্বর থেকে বিমানের রোম ফ্লাইটে বোমা আছে, এমন তথ্য আসে

Next Post
বিমানটি ধোঁয়া ও ধুলার মধ্যে অবতরণ করছে, নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি একটি নম্বর থেকে বিমানের রোম ফ্লাইটে বোমা আছে, এমন তথ্য আসে

বাংলাদেশের যুব টেনিস খেলোয়াড় সেমিতে অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৪ টেনিস চ্যাম্পিয়নশিপে সেমিতে হেরেছেন কাব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT