চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল লেনদেনের এক নতুন দিগন্ত ‘বিনিময়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 10, নভেম্বর 2022
in অর্থনীতি
A A
বিনিময় অ্যাপের লোগো, ডিজিটাল লেনদেনের নতুন দিগন্তের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপ গুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগের নাম ‘বিনিময়’, যা সর্বজনীন ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী প্ল্যাটফর্ম। স্বচ্ছতার পাশাপাশি পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করবে, সেই সাথে লেনদেনের খরচ কমাবে।

সরকার চলতি বছরগুলোতে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়েছে। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। “বিনিময়” সকল ধরনের আর্থিক লেনদেন, যেমন – কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স / ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ই- কমার্স সম্পর্কিত লেনদেন সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছ করবে।

‘বিনিময়’ ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে অভ্যন্তরীণ লেনদেন প্রতিষ্ঠার জন্য স্থাপন করা হয়েছে এবং যা কিনা নগদ লেনদেনকে নিরুৎসাহিত করবে। কেন্দ্রীয় ব্যাংক আইডিটিপি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি পাইলট প্রোজেক্ট গ্রহণ করেছে। যেখানে দেশের স্বনামধন্য বারোটি ব্যাংক, দুটি পিএসপি এবং তিনটি এমএফএস সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান উক্ত পাইলটিংয়ে অংশ গ্রহণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সাথে “বিনিময়” প্ল্যাটফর্মকে সংযুক্ত করেছে। ব্যবহারকারীরা সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মোবাইল এ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে সমর্থ হবেন। সিস্টেমটি অত্যন্ত সুরক্ষিত, কারণ প্রতিটি লেনদেনের জন্য একটি দ্বি-মাত্রিক প্রমাণীকরণ (টু ফ্যাক্টর অথেন্টিকেশন) প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে । যদি সেবাগ্রহীতা নিবন্ধন বা লেনদেন সম্পর্কিত কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন, সেক্ষেত্রে তিনি ব্যবহৃত আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে সমাধান পাবেন। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে, ” বিনিময়” সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য অতিসত্বর নিজ নিজ আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য।

আগামী ১৩ নভেম্বর প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যদিও উদ্বোধনের পূর্বেই প্লাটফর্মটির পরীক্ষামূলক ভার্সন জনসাধারণের জন্য উম্মোচন করা হয়েছে। যাতে গ্রাহক ও নিবন্ধনকারী আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ের সমস্যা গুলো চিহ্নিত করা যায় এবং তা দ্রুত সমাধানকল্পে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় । যেহেতু প্লাটফর্মটি প্রাথমিক পর্যায়ে আছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এর যথাপোযোগী উন্নয়ন সাধনের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এবং আইসিটি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাই সকল স্তরের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।

‘বিনিময়’ জাতীয় পেমেন্ট গেটওয়ে হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে, যা সেবাগ্রহীতাদের একই সাথে ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ লেনদেনের নিশ্চয়তা প্রদান করবে।

Tags: binimoyবিনিময়
Previous Post

বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’র শেষ বিশ্বকাপে যারা

Next Post

জলবায়ু পরিবর্তনের ক্ষতি ও দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

Next Post
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ কাজের অঙ্গীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের ক্ষতি ও দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

বিশ্ব নেতাদের মধ্যে আলোচনা ও সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ইউরো দেবে ইইউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT