চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনিময় অ্যাপে অবৈধ ট্রানজেকশন রিকোয়েস্ট দিয়ে গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 25, নভেম্বর 2022
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেলফিন ব্যবহার করে ‘বিনিময়’ প্লাটফর্মে নিজেদের বিকাশের ব্যক্তিগত অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা ট্রান্সফারের অনুরোধ পাঠানো একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।

বিনিময় অ্যাপ কর্তৃপক্ষ তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের লোকেশন ও যাবতীয় কার্যক্রম সম্পর্কে আইন শৃংঙ্খলা বাহিনীকে জানালে সিআইডি বগুড়া থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের একজন এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করে। অন্যরা নজরদারীতে রয়েছে।

পুলিশ ধারণা করছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে একটি দল অস্বচ্ছতার মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করাচ্ছে। আগামী সপ্তাহে বগুড়াতে একটি বড় রাজনৈতিক সমাবেশের আগে আগে সেই বিশেষ রাজনৈতিক দলের কোন সম্পৃক্ততা আছে কিনা এমন প্রতারণায় আইনশৃংঙ্খলা বাহিনী সেটাও খতিয়ে দেখছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি উদ্বোধন করেছে বিনিময় অ্যাপ; যা সর্বজনীন ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী একটি প্ল্যাটফর্ম। স্বচ্ছতার পাশাপাশি পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করা এবং সেই সাথে লেনদেনের খরচ কমবে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিনিময় অ্যাপ উদ্বোধনের পর পরই একটি চক্র একে সহজভাবে এটাকে মেনে নিতে পারছে না। একচেটিয়া ব্যবসা করা, নির্দিষ্ট সেবার বিনিময়ে অধিকহারে চার্জ করা গোষ্ঠীটি চায়নি তাদের থেকেও অনেক বেশি সুবিধা নিয়ে কেউ বাজারে আসুক।

অন্যদিকে, বাংলাদেশের মার্কেটে মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসগুলোর (এমএফএস) কার্যক্রম লক্ষ করলে দেখা যায় যে, তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতার নামে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা প্রকাশ্যেই করে। বিজ্ঞাপন ও বা সোশ্যাল মিডিয়াতে এমনটা হরহামেশাই দেখা যায়।

বিনিময় এমন একটি অ্যাপ যেখানে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়েছে। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। “বিনিময়” সকল ধরনের আর্থিক লেনদেন, যেমন -কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স-ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ই- কমার্স সম্পর্কিত লেনদেন সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছ করবে এবং সেটা অন্য সার্ভিস প্রোভাইডারদের থেকে তুলনামূলক অনেক কম খরচে করা যাবে।

বিনিময় অ্যাপটি অত্যন্ত সুরক্ষিত, কারণ প্রতিটি লেনদেনের জন্য একটি দ্বি-মাত্রিক প্রমাণীকরণ (টু ফ্যাক্টর অথেন্টিকেশন) প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে । যদি সেবাগ্রহীতা নিবন্ধন বা লেনদেন সম্পর্কিত কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন, সেক্ষেত্রে তিনি ব্যবহৃত আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে সমাধান পাবেন।

‘বিনিময়’ সংক্রান্ত যেকোন সমস্যার জন্য অতিসত্বর নিজ নিজ আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

Tags: বাংলাদেশ ব্যাংকবিনিময়
Previous Post

শিল্পকলায় পূর্ণিমা তিথির সাধুমেলার আসর

Next Post

এসএমই ও নারী উদ্যোক্তারা ঋণের টাকা পাচার করেন না: শিল্পমন্ত্রী

Next Post
শিল্পমন্ত্রী এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএমই ও নারী উদ্যোক্তারা ঋণের টাকা পাচার করেন না: শিল্পমন্ত্রী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৫৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT