চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের পতাকা ও চ্যানেল আই লোগো সহ বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটমূল্য কমানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ছাড়া) নির্ধারণ করেছে। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ছাড়া) ডলার নির্ধারণ করা করেছে।

‘ওয়ার্কার ফেয়ার’ নামের এই সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে। এখানে উল্লেখযোগ্য যে, ওমরাহ, ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না।

এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোন বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

Tags: প্রবাসীবিমানমালয়েশিয়াসৌদি আরব
Previous Post

মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা

Next Post

কমার্স ব্যাংককে ব্যবসায় ফেরাতে চাই: মোশারফ হোসেন

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য মোশারফ হোসেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কমার্স ব্যাংককে ব্যবসায় ফেরাতে চাই: মোশারফ হোসেন

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিল হান্টে ৫৬৬ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৬৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT