চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেস্তোরাঁর ‘কিউআর কোড’ অনলাইনে শেয়ার করায় বিল ৬০ হাজার ডলার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রেস্তোরাঁর কিউআর কোডের মাধ্যমে অনলাইনে শেয়ারিং. Channel i News - চ্যানেল আই নিউজ

রেস্তোরাঁর খাবারের জন্য একজন চীনা নারীর ৬০ হাজার ডলার বিল এসেছে, যা দেখে তিনি হতবাক হয়েছেন। মূলত তিনি খাবারের ‘কিউআর কোড’ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় সেখান থেকে সবাই অর্ডার করতে থাকেন, আর বিল উঠতে থাকে ওই নারীর নামে। 

বুধবার ৬ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াং নামের ওই চীনা নাগরিক খাবারের টেবিলে রাখা কিউআর কোডটি শেয়ার করার সাথে সাথে শত শত অনলাইন ব্যবহারকারী তা স্ক্যান করে খাবার অর্ডার করতে থাকেন। আর ওই সকল খাবারের বিল উঠে ওয়াং এর নামে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াং এর হাতে ৬০ হাজার ডলারের বিল দেওয়ায় তিনি হতবাক হয়ে যান। কারণ, তিনি এত টাকার খাবার অর্ডার করেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি তদন্ত করতে গিয়ে দেখেন সেখানে টেবিলে রাখা কিউআর কোড স্পষ্ট। পরে তিনি দ্রুত তা ডিলিট করে দেন। তবে ততক্ষণে এই কোড থেকে প্রায় ১২ হাজার অ্যাকাউন্টের অর্ডার জমা পরে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই এক কিউআর কোড থেকে খাবার অর্ডার হয়েছে এক হাজার ৮৫০টি হাঁস, দু’হাজার ৫৮০টি স্কুইড এবং ৯ হাজার ৯৯০টি চিংড়ির পেস্ট। আর এসব অর্ডারের কারণে সম্পূর্ণ কিউআর কোডটির খাবার অর্ডারের বিল আসে ৬০ হাজার ডলার।

পরবর্তীতে খাবারের অর্ডারগুলো বাতিল করা না গেলেও ওয়াং-কে অবশ্য বিল পরিশোধ করতে হয়নি। কারণ, সেই কিউআর কোডটি বন্ধ করে দেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আর এটিকে ভবিষ্যতের শিক্ষা হিসেবে নিয়েছেন ওয়াং।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের কোন ছবি পোস্ট করার সময় কিউআর কোড অস্পষ্ট করে দেওয়া উচিৎ। এখন থেকে আমি এটা মেনে চলবো।

Tags: কিউআর কোড
Previous Post

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

Next Post

ইউনেসকোর স্বীকৃতি পেল ঢাকার রিকশাচিত্র

Next Post
ঢাকার রিকশাচিত্রের ইউনেসকো স্বীকৃতি, রঙিন ও বিস্তারিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনেসকোর স্বীকৃতি পেল ঢাকার রিকশাচিত্র

রাজধানীর পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে পেট্রোল পাম্পে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT