চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিলেন বিল গেটস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 24, জুন 2026
in আন্তর্জাতিক
A A
বিল গেটস ও তরুণী একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে গিয়ে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস স্বীকার করেছেন, অতীতে তার একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। একইসঙ্গে তিনি দাবি করেছেন, দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টাইন এসব সম্পর্কের তথ্য জেনে তাকে ব্ল্যাকমেইল করার কথা ভাবছিলেন।

বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক নারী তার বক্তৃতা দিচ্ছেন, পাশে একটি ছবি দেখাচ্ছে বিল গেটসের সঙ্গে এক নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদনে বলা হয়, এপস্টাইনকে ঘিরে মার্কিন কংগ্রেসের তদন্তের অংশ হিসেবে ১০ জুন দীর্ঘ সাক্ষ্যগ্রহণে অংশ নেন বিল গেটস। সেখানে তিনি জানান, রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানী কারিমা নিগমাতুলিনা-এর সঙ্গে তার সম্পর্ক ছিল। এছাড়া আরেক নারী বিজ্ঞানীর সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি তিনি স্বীকার করেন।

প্রফুল্ল মহিলা ব্যক্তিত্বের ছবি, হাসিমুখে মুখের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেটস কংগ্রেসকে জানান, এপস্টাইন তার ব্যক্তিগত সম্পর্কগুলোর বিষয়ে অবগত ছিলেন এবং এসব তথ্য ব্যবহার করে তাকে চাপে ফেলার চেষ্টা করতে পারেন বলে তার ধারণা হয়েছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, এপস্টাইন কখনও তাকে সফলভাবে ব্ল্যাকমেইল করতে পারেননি।

সাক্ষ্যে গেটস আরও বলেন, ২০১১ সালে এপস্টাইনের সঙ্গে পরিচয়ের আগেই চিকিৎসা উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরড-এর সঙ্গে তার একটি সম্পর্ক ছিল। পরে কংগ্রেস সদস্যরা এপস্টাইনের একটি ইমেইল উপস্থাপন করলে তিনি স্বীকার করেন যে, ওই সম্পর্কের বিষয়েও এপস্টাইন জানতেন।

এপস্টাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে বিল গেটস আবারও বলেন, তার সঙ্গে সময় কাটানো ছিল “একটি ভুল সিদ্ধান্ত”। তিনি দাবি করেন, এপস্টাইনের কোনো যৌন নির্যাতনের ঘটনা তিনি কখনও প্রত্যক্ষ করেননি এবং নিজেও কোনো ধরনের যৌন অসদাচরণে জড়িত ছিলেন না।

বিল গেটস ও অন্যান্য ব্যক্তির সঙ্গে ছবি, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে গেটস স্বীকার করেন, এপস্টাইনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি অজান্তেই তার অধীনে কাজ করা নারী ও কিশোরীদের সংস্পর্শে এসে থাকতে পারেন। এছাড়া এক পর্যায়ে তিনি আশঙ্কা করেছিলেন যে, কোনো ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে যৌন সংক্রমণে আক্রান্ত হতে পারেন। যদিও পরে সেই আশঙ্কা ভিত্তিহীন প্রমাণিত হয় এবং তার কখনও কোনো যৌনরোগ ধরা পড়েনি বলে তিনি দাবি করেন।

গেটসের ভাষ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে এপস্টাইনের সঙ্গে তার প্রায় ১২ থেকে ১৪ বার সাক্ষাৎ এবং দুটি স্কাইপ কল হয়েছিল। এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিক স্বাস্থ্য ও জনহিতকর কার্যক্রমে অর্থায়ন নিয়ে আলোচনা। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় ২০১৪ সালেই এপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে কারাগারে মারা যান জেফরি এপস্টাইন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতন ও পাচারের গুরুতর অভিযোগ ছিল। পরবর্তীতে প্রকাশিত বিভিন্ন নথি ও ইমেইলকে ঘিরে নতুন করে আলোচনায় আসে তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক।

Tags: জেফরি এপস্টাইনতথ্যবিবাহবহির্ভূত সম্পর্কবিল গেটসমাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা
Previous Post

বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন, ব্যাংক খাত সংস্কারে জোর

Next Post

ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় নিহত ২

Next Post
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় নিহত ২

ব্রাজিল ও সার্বিয়ার ফুটবল খেলোয়াড়রা মুখোমুখি, মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেও কেন লাল কার্ড দেখতে হল না বেলিংহ্যামকে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT