চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু থেকে ক্ষতিকর গ্যাস বন্ধে স্টার্টআপে বিল গেটসের বিনিয়োগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
গরুদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গরুসহ বিভিন্ন গবাদি পশুর পেট থেকে বের হওয়া ক্ষতিকর মিথেন নির্গমন হ্রাস ও জলবায়ু পরিবর্তনরোধী খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করা একটি স্টার্টআপে বিনিয়োগ করেছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার প্রতিষ্ঠিত “ব্রেকথ্রু এনার্জি ভেঞ্চারস” সম্প্রতি রুমিন৮ নামের একটি অস্ট্রেলিয়ান স্টার্টআপে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিল বিগত কয়েক বছর ধরেই জলবায়ু নিয়ে কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপটি এই বিনিয়োগ।

কার্বন ডাই অক্সাইড (CO2) এর পরে মিথেন হল জলবায়ুর জন্য সবচেয়ে ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস। যা ওজন স্তরের জন্য খুবই ক্ষতিকারক। গরু, ছাগল এবং হরিণের মতো গবাদি পশু তাদের পাকস্থলীতে জমে থাকা খাবার হজমের জন্য গাঁজন প্রক্রিয়ায় ঘাসের মতো শক্ত ফাইবার ভেঙ্গে মিথেন তৈরি করে, যা বেশিরভাগ সময় বের হয়ে যায়। রুমিন৮ এই মিথেন নির্গমন রোধে কাজ করছে।

স্টার্টআপটি প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে এক প্রকার সামুদ্রিক লাল শৈবাল থেকে এর প্রতিলিপি তৈরি করে, যা গবাদি পশুর খাদ্য তালিকায় ব্যবহার করা যাবে এবং এর ফলে মিথেন গ্যাস তৈরি বন্ধ হবে।

বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় যে, গরুকে এই সামুদ্রিক শৈবাল খাওয়ানো হলে তাদের মিথেন নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।

রুমিন৮ এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেসিনা বলেন, প্রাণীসম্পদ থেকে মিথেন নির্গমনের সমাধানের জন্য যে অর্থায়ন পেয়েছি তাতে আমরা খুব আনন্দিত।

২০১৯ সালে বায়ুমণ্ডলে মিথেন রেকর্ড মাত্রায় পৌঁছেছে, যা প্রাক-শিল্প যুগে ছিল তার থেকে প্রায় আড়াই গুণ বেশি। বিজ্ঞানীদের উদ্বেগের বিষয় হল যে, গ্রহকে উত্তপ্ত করার ক্ষেত্রে মিথেনের অবদান সবথেকে বেশী। মিথেনর অণু কার্বনের তুলনায় বায়ুমণ্ডলের উষ্ণায়নে অধিক প্রভাব ফেলে। যা ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী।

Tags: অস্ট্রেলিয়াগবাদি পশুবিনিয়োগবিল গেটস
Previous Post

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে বিশ্বব্যাংক এমডি

Next Post

জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা কর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT