চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটকে গেলেন লিটন, ফিরলেন বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 30, আগস্ট 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার মাঠে ব্যাট, গ্লাভস ও অন্যান্য সরঞ্জাম সহ প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুর আগেই শেষ হয়ে গেল লিটন দাসের এশিয়া কাপ। জ্বরের কারণে খেলার অবস্থায় নেই টাইগার ওপেনার। যেতে পারেননি শ্রীলঙ্কা। আগে সুস্থতা তারপর ধকল কাটিয়ে উঠতেও সময় প্রয়োজন। তাই খেলা হচ্ছে না মহাদেশীয় টুর্নামেন্ট। বিকল্প হিসেবে বিকেলে লঙ্কায় যাচ্ছেন এনামুল হক বিজয়।

বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় এ খবর। সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে দলে ছিলেন বিজয়। ২০১৫ বিশ্বকাপ খেলার সময় চোট পেয়ে ছিটকে যান এ ওপেনার। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরলেও আর থিতু হতে পারেননি।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার সুবাদে মাঝেমধ্যেই ডাক পান বাংলাদেশ দলে। বড় কিছু করতে না পারায় বাদ পড়তে হয়। কয়েকবছর ধরেই চলছে জাতীয় দলে বিজয়ের আসা-যাওয়া।

চোটের কারণে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। আরেক ওপেনার লিটনেরও যাওয়া হল না লঙ্কায়। ওপেনার হিসেবে বাকি যে দুজন, তারা খুবই অনভিজ্ঞ। অভিজ্ঞতা বাড়াতে পঞ্চাশের কাছাকাছি ওয়ানডে খেলা বিজয়কে ফেরালেন বিসিবি নির্বাচক।

বাকি দুই ওপেনার নাঈম শেখ খেলেছেন মাত্র চারটি ওয়ানডে। আর অভিষেকের অপেক্ষায় আছেন প্রথমবার বাংলাদেশ দলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপে টাইগার স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক),  এনামুল হক বিজয় , নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

Tags: এশিয়া কাপবিজয়লিটন দাসলিড স্পোর্টস
Previous Post

সিঙ্গাপুরে চাল রপ্তানি করবে ভারত

Next Post

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন হালান্ড

Next Post
হালান্ড বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার হাতে নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন হালান্ড

আদালত ভবনের সামনে বিচারকাজের জন্য প্রস্তুতিপর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের বক্তব্য সরানোর আদেশ নিয়ে ফাইল ছুঁড়ে মারা আদালত অবমাননাকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT