চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় হাজার রান ছোঁয়ার দিনে বিজয়ের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 16, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে এবারের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকালেন আগের আসরে হাজার রান করা এনামুল হক বিজয়। তিন অঙ্ক ছোঁয়ার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন আবাহনী ওপেনার।

জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে না পারলেও ঢাকা লিগে নিজেকে উপরের সারিতেই রেখেছেন বিজয়। আগেরবারের টপ স্কোরার উইকেটকিপার-ব্যাটার নতুন আসরেও টেনে নিলেন ফর্ম, পেলেন ১৬তম সেঞ্চুরি।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১১৮ বলে ১২৩ রানের দারুণ ইনিংসটি খেলেছেন বিজয়। সমান ৬টি করে ছক্কা ও বাউন্ডারি দিয়ে সাজান ইনিংস।

সঙ্গে আরেক ওপেনার নাঈম শেখও দারুণ ব্যাটিং করে শতরানের আশা জাগিয়েছিলেন, ৮৫ রানে ফিরে যান তিনি। ৭৪ বলের ইনিংসে মারেন ১২ বাউন্ডারি ও এক ছক্কা।

কার্যকর ইনিংস খেলেছেন আফিফ হোসেন ধ্রুব (৪৭ বলে ৬৫), মোসাদ্দেক হোসেন সৈকত (২৭ বলে ৪৬)। জাকের আলী অনিকও নিচের দিকে সাত নম্বরে নেমে ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতে রানপাহাড় গড়ে আবাহনী। ৫০ ওভার শেষে আকাশী-নীলরা ৬ উইকেট হারিয়ে তোলে ৩৭২ রান।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগবিজয়বিসিবিলিড স্পোর্টস
Previous Post

সন্ধ্যা ৭টায় বর্ণিল আয়োজনে আইস্ক্রিনের জমকালো উদ্বোধনী

Next Post

ইসলাম সব ধর্মের মানুষের প্রতি সহনশীলতা শিক্ষা দেয়

Next Post
চ্যানেল আই অনলাইন: ৫০টি মডেল ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম সব ধর্মের মানুষের প্রতি সহনশীলতা শিক্ষা দেয়

লক্ষ্মীপুরে তরমুজের ক্ষেত, ফলন ভালো. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে তরমুজের বাম্পার ফলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT