চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুক্কা বারে গিয়ে আটক ‘বিগ বস’ বিজয়ী মুনাওয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 27, মার্চ 2024
in বিনোদন
A A
বিজয়ী মুনাওয়ারের হাসিমুখ, ফুলের বাগানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হুক্কা বারে গিয়ে পুলিশের হাতে আটক হলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান ও ‘বিগ বস ১৭’ বিজয়ী মুনাওয়ার  ফারুকী। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে তাকে হুক্কা পার্লার থেকে আটক করে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত একটি হুক্কা পার্লার বেআইনিভাবে চলছিল। যেখানে হারবাল হুক্কার নাম করে মাদক মেশানো হুক্কা বিক্রি চলছিল, এমনই অভিযোগ ওই বারের বিরুদ্ধে। আর এই খবর পেয়েই সেখানে অভিযান চালায় মুম্বাই পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এসময় মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটক করে। এছাড়াও অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ রুপি নগদ এবং ৯টি হুক্কার পট উদ্ধার করে, যার মূল্য ১৩ হাজার ৫০০ রুপি বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএনআই-কে বলেন, ‘অভিযান চালানোর সময়ে মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে হুক্কা টানা অবস্থায় পেয়েছি। সেই ‍মুহূর্তের একটি ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা তাদের আটক করেছিলাম। কিন্তু পরে তাদের ছেড়ে দিতে হয়েছে। কারণ যে ধারায় তাদের আটক করা হয়েছিল, তা জামিনযোগ্য।’

এবারই প্রথম নয়, ২০২১ সালে প্রায় এক মাস কারাভোগ করেন মুনাওয়ার। এক কমেডি শো-তে হিন্দু দেবতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একমাস পর জামিনে ছাড়া পান তিনি।

মুনাওয়ার ফারুকী কঙ্গনা রনৌতের লক আপ শো-তে অংশ নিয়ে আলোচনায় আসেন। সেই শো-এর বিজয়ীও হন। বিগ বসের সদ্য সমাপ্ত সিজনেও শুরু থেকেই নজর কেড়েছেন মুনাওয়ার। খেতাবও জেতেন তিনি।- ইন্ডিয়া টুডে

Tags: বলিউডভারতমুনাওয়ার ফারুকীমুম্বাই পুলিশ
Previous Post

৮৯ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ

Next Post

নিজ ঘরে নারীর গলাকাটা মরদেহ, পাশে রক্তাক্ত দা

Next Post

নিজ ঘরে নারীর গলাকাটা মরদেহ, পাশে রক্তাক্ত দা

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বাংলাদেশি বোলারদের মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT