চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলায় বাঘের নখ ঝুলিয়ে ‘বিগ বস’র ঘর থেকে গ্রেপ্তার হলেন প্রতিযোগী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in বিনোদন
A A
গলায় বাঘের নখ ঝুলিয়ে 'বিগ বস' প্রতিযোগীর গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় টেলিভিশনের অন্যতম বিতর্কিত শো ‘বিগ বস’। হিন্দি হোক বা কন্নড় কিংবা তামিল, বিগ বসের ঘরে প্রতি সিজনেই এমন কিছু কাণ্ড ঘটে যাকে ঘিরে বিতর্ক তৈরি হবেই। তবে এবার সবকিছুকে ছাপিয়ে গেল ‘বিগ বস কন্নড়’ এর ১০তম সিজন।

সম্প্রতি ‘বিগ বস কন্নড়’র ঘর থেকেই গ্রেপ্তার হলেন প্রতিযোগী ভার্থুর সন্তোষ! জানা গেছে, ‘বিগ বস কন্নড় ১০’ এর প্রতিযোগী ভার্থুর সন্তোষ সম্প্রতি রিয়েলিটি শো-এর মঞ্চে বাঘের নখ দিয়ে তৈরি লকেট গলায় ঝুলিয়ে ছিলেন। মূলত বাঘের নখ কেনাবেচা করা আইনবিরোধী। তাইতো সেটি নজরে আসতেই ‘বিগ বস’র ঘরে হাজির হন বন দফতরের কর্তারা। সেখানে গিয়ে ভার্থুরের গলার লকেটটি পরীক্ষাও করেন তারা।

পরীক্ষা করে দেখা যায়, আসল বাঘের নখ দিয়েই তৈরি ওই লকেট। তার পরই বনকর্মীরা ‘বিগ বস কন্নড়’ কর্তৃপক্ষের কাছে আর্জি জানান, যাতে ওই প্রতিযোগীকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ‘বিগ বস’-এর ঘর থেকে ভার্থুর বেরিয়ে আসতেই তাকে গ্রেপ্তার করেন বনকর্মীরা।

এদিকে সোমবার (২৩ অক্টোবর) অভিযুক্তকে বেঙ্গালুরু আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

বন দফতরের এক আধিকারিক জানান, ভার্থুরের গলার ওই লকেটের বিষয়ে দর্শকের কাছ থেকে খবর পেয়েছিলেন তারা। দর্শকের অভিযোগের পরেই ‘বিগ বস’-এর ঘরে যান বনকর্মীরা।

বেঙ্গালুরুতে গরুর ব্যবসা রয়েছে ভার্থুর সন্তোষের। হাল্লিকর প্রজাতির গরুর ফার্ম রয়েছে তার। এছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেনসেশন তিনি, তার বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিগ বসের টিকিট পেয়েছিলেন তিনি। কিন্তু কে জানত বিগ বসের ঘর থেকে সোজা জেলে যেতে হবে তার। আপাতত তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। সেটি প্রমাণ হলেই তিন থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন তিনি।- টাইমস অব ইন্ডিয়া

 

 

ঢাকা/এফএমএস/এনএস

Tags: গ্রেপ্তারবিগ বস
Previous Post

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোর নিহত

Next Post

আমি এখনো ‘খেলা হবে’র জন্য প্রস্তুত না: পরীমনি

Next Post
পরীমনি সাক্ষাৎকারে হাস্যোজ্জ্বল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি এখনো ‘খেলা হবে’র জন্য প্রস্তুত না: পরীমনি

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৩, ছটকু আহমেদ ও ইমরুল শাহেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন ছটকু আহমেদ এবং ইমরুল শাহেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT