চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডি১ কাপ বাংলাদেশ’র এবারের প্রধান পৃষ্ঠপোষক বিকাশ, পুরস্কার ৪০ লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 17, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
ডি১ কাপ বাংলাদেশ প্রাইজ পুল ৪০ লাখ টাকা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে গেমারদের কাছে জনপ্রিয় নাম ইস্পোর্টস। বাংলাদেশেও স্পোর্টসের এই ধরণটা দারুণ জনপ্রিয়। ইস্পোর্টসের এই জনপ্রিয়তা ও বাংলাদেশের গেমিং সেক্টরে এর বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখে ডিসকভারি ওয়ান লিমিটেড গতবারের মত এবারেও আয়োজন করতে চলেছে দেশের সবচেয়ে বড় ইস্পোর্টস টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ ২০২৩, পাওয়ার্ড বাই বিকাশ’। সারাদেশ থেকে তিন শতাধিক টিমের অংশগ্রহণে জমে উঠবে এবারের আসর। এই আসরটিতে পুরস্কার হিসেবে থাকছে ৪০ লাখ টাকা।

বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে। ফাইনাল রাউন্ড ও তার পুরস্কার বিতরণীর পাশাপাশি আয়োজন করা হবে নানা বিনোদনমূলক অনুষ্ঠানও। মোট তিনটি জনপ্রিয় ইস্পোর্টস গেম- ‘ভ্যালোরেন্ট’, ‘সিএস: গো’ এবং ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ খেলা যাবে এই টুর্নামেন্টে। এই গেমগুলোর মধ্যে প্রথম দু’টি কম্পিউটার গেম এবং এমএলবিবি একটি মোবাইল গেম। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল গেমারকে প্রায় এক মাসব্যাপী এই তিনটি গেমে অংশগ্রহণ করতে হবে।

টুর্নামেন্টের সেরা ৩২টি টিমের জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার জেতার সুযোগ। এছাড়া, দর্শক ও শ্রোতাদের জন্য থাকছে প্রায় ৩ লাখ টাকা সমমূল্যের পুরস্কার। পুরস্কারের অর্থ ছাড়াও প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত দল ও খেলোয়াড়কে ট্রফি এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। সব মিলিয়ে, এই টুর্নামেন্টের মোট প্রাইজভ্যালু ৪০ লাখ টাকা।

বাংলাদেশের গেমিং সেক্টরে নতুন মাইলফলক তৈরি করার জন্য এই আয়োজনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ।

এবারের আয়োজন সম্পর্কে ডিসকভারি ওয়ান লিমিটেড-এর কো-ফাউন্ডার শাদাব হোসেন বলেন, আমরা খুবই আশাবাদী এবারের আয়োজন নিয়ে। গত বছর আমরা ডি ওয়ান কাপ প্রথমবারের মত আয়োজন করি। মাত্র এক বছরের ভেতরেই আমাদের সাথে বিকাশ, মাউন্টেইন ডিউসহ বেশ কিছু বড় ব্র্যান্ড যুক্ত হয়েছে। শীঘ্রই আমরা শুধুমাত্র বাংলাদেশ নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য টুর্নামেন্ট আয়োজন করতে পারবো এবং আমাদের সহযোগী ব্র্যান্ডগুলোকে এই খাতের উন্নয়নে ও গেমারদের উন্নতির জন্য সাথে পাবো বলে আশা করি।

Tags: বিকাশ
Previous Post

‘ডিজাইন ফর বাংলাদেশ’ কার্যক্রমে শিক্ষার্থীদের সাথে মার্কিন দূতাবাসের মুখপাত্র

Next Post

চবি’র মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ ডেকেছে ছাত্রলীগ

Next Post
চবি’র মূল ফটকে ছাত্রলীগের অবরোধের সময় ছাত্ররা জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

চবি’র মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ ডেকেছে ছাত্রলীগ

Young man with black hair wearing a black shirt outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মায়ের নির্দেশে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, ২ মামা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT