চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মি স্টেডিয়ামে বসছে বছরের সবচেয়ে বড় কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 20, নভেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে বড় কনসার্টের জন্য প্রস্তুতিপর্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব।

ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এখন আরও বিশালতায়। বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সাথে এবার যুক্ত হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা)।

‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’- পাওয়ার্ড বাই গান বাংলা এর আসন্ন কনসার্ট নিয়ে প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, বাংলা ব্যান্ড গানের প্রসার নিয়ে ভাবতেন কিংবদন্তী আইয়ুব বাচ্চু। তার দেখা স্বপ্নের সাথে ছিলো চ্যানেল আই। এবার সেই স্বপ্নকে আরও বড় পরিসরে পৌঁছে দিতে আমাদের সাথে যুক্ত হলো বামবা। আমরা তাদের এমন প্রয়াসকে সাধুবাদ জানাই।

আসন্ন ফেস্টের বিস্তারিত জানিয়ে ইজাজ খান স্বপন বলেন, প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। “উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে”- এরকম স্লোগানে এবছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর (শুক্রবার)।

ইজাজ খান স্বপন জানান, বামবা যুক্ত হওয়ায় এবার এর আয়োজন বিশালতায় রূপ নিয়েছে। আগের প্রতিটি আয়োজন চ্যানেল আই প্রাঙ্গণে হলেও প্রথমবারের মতো এবারের উৎসবটি আমরা করতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। এই উৎসবে দেশ সেরা ১৬টি ব্যান্ড অংশ নিচ্ছে।

তিনি জানান, ২ ডিসেম্বর দুপুর ১২টায় আর্মি স্টেডিয়ামের গেট ওপেন হবে। দুপুর সোয়া ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে কনসার্ট।

কনসার্টে অংশ নিচ্ছে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।

চ্যানেল আইয়ের সাথে যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন।আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় কনসার্ট উপভোগ করতে প্রবেশে মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। আগ্রহীরা www.getsetrock.com এর ওয়েব সাইটে লগ-ইন করে টিকেট সংগ্রহ করতে পারবেন।

Tags: অবসকিউরঅর্থহীনআইয়ুব বাচ্চুআর্টসেলওয়ারফেইজকনসার্টক্রিপটিকচ্যানেল আইদলছুটনগর বাউলপাওয়ারসার্জপেন্টাগনফিডব্যাকফেইটব্যান্ড ফেস্টভাইকিংমাইলসমাকসুদ ও ঢাকারেঁনেসালিড বিনোদনশিরোনামহীনসোলস
Previous Post

আজই সম্পন্ন হবে ঐন্দ্রিলার শেষকৃত্য

Next Post

ঘটলো না মিরাকল, ঐন্দ্রিলার অকাল প্রয়াণে টলিউডে শোক

Next Post
ঐন্দ্রিলা স্মরণে শোক প্রকাশের জন্য টলিউডের শিল্পীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটলো না মিরাকল, ঐন্দ্রিলার অকাল প্রয়াণে টলিউডে শোক

বিশ্ব ফুটবল খেলোয়াড়দের ছবি, বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের বিমান মিস করলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT