চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগ ব্যাশে পার্থ স্কর্চার্স-ব্রিসবেন হিটের রেকর্ড ফুলঝুরির ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিগ ব্যাশে পার্থ স্কর্চার্স-ব্রিসবেন হিটের রেকর্ড ফুলঝুরির ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্থ স্কর্চার্স ও ব্রিসবেন হিটের ম্যাচে রেকর্ডের ফুলঝুরি দেখেছে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশ। টি-টুয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান, বিগ ব্যাশের সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে ম্যাচটিতে। দুটি সেঞ্চুরি ও পাঁচশতাধিক রানের ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে ৮ উইকেটে জয় পেয়েছে ব্রিসবেন হিট।

প্রথমবার বিগ ব্যাশ টি-টুয়েন্টি লিগে এক ম্যাচে দুই সেঞ্চুরি দেখল ব্রিসবেন। রানতাড়ায় নেমে সেঞ্চুরি করে রেকর্ড গড়ছেনে ম্যাট রেনেশ এবং জ্যাক ওয়াইল্ডারমাথ। রেনেশের ৫১ বলে ১০২ রানের ইনিংসে পাঁচটি চার এবং ৯টি ছক্কার মার ছিল। ৫৪ বলে ১১০ রানে অপরাজিত থাকা ওয়াইল্ডারমাথের ইনিংসেও ছিল ৫টি চার ও ৯টি করে ছক্কার মার।

পার্থ স্কর্চার্স ও ব্রিসবেন হিট দুদল মিলিয়ে মোট ৫১৫ রান তুলেছে। যা দুদলের লড়াইয়ে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। পাশাপাশি ওয়াইল্ডারমাথ ও রেনেশের করা ২১২ রানের জুটি বিগ ব্যাশে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তারা ভেঙেছেন ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস লিগের ১৪৮ রানের রেকর্ড।

২১২ রানের জুটি টি-টুয়েন্টিতে ব্রিসবেন হিটের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ম্যাক্স ব্রায়ান্ট এবং বেন কাটিংয়ের ১৫৮ রান।

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি লিগে ২৫৮ রান তাড়া করে রেকর্ড গড়েছে ব্রিসবেন। এর আগে ২৩০ রানের লক্ষ্যতাড়া ছিল সর্বোচ্চ। ২০২৩ সালে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ২৩০ রানের লক্ষ্যতাড়া করেছিল অ্যাডিলেইড স্ট্রাইকার্স। ২০ ওভারের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড এটি।

সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড সাউথ আফ্রিকার দখলে। ২০২৩ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের লক্ষ্য তাড়া করে প্রোটিয়ারা। দ্বিতীয় সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড আইপিএলে পাঞ্জাব কিংসের দখরে। ২০২৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রানের লক্ষ্যতাড়া করেছিল পাঞ্জাব কিংস।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ে ব্রিসবেন। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান করে পার্থ। জবাবে নেমে ব্রিসবেন হিট ১৯.৫ ওভারে এক বল হাতে রেখে ৮ উইকেটে বড় জয় পায় হিট।

পার্থের ফিন অ্যালেন ৩৮ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন। ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন কুপার কনোলি। নিক হবসন ১১ বলে ২৬ এবং অ্যারন হার্ডি ১২ বলে ২৩ রান করেন। জাভিয়ের বার্টলেট ২ উইকেট নেন, একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, জ্যাক ওয়াইল্ডারমাথ, রিঢম হ্যাসকেট ও ম্যাথু কুহনেমান।

রানতাড়ায় নেমে প্রথম বলেই ব্রিসবেনের ওপেনার কলিন মুনরো সাজঘরে ফেরেন। ২১২ রানে গিয়ে সেঞ্চুরিয়ান রেনেশ আউট হলে ব্রিসবেন দ্বিতীয় উইকেট হারায়। তার আগে সেঞ্চুরি তুলে নেন রেনেশ। ওয়াইল্ডারম্যাথের সেঞ্চুরিতে ১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে নাথান ম্যাকসুয়েনির দল। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রেনেশ।

Tags: আইপিএলপার্থবিগব্যাশব্রিজবেনরেনেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ওসমান হাদির মৃত্যুতে স্বাধীনতা সুরক্ষা মঞ্চের শোক, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

Next Post

হার্দিক ঝড়, প্রোটিয়াদের ৩০ রানে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ ভারতের

Next Post
ভারতের ক্রিকেটাররা জিতের পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্দিক ঝড়, প্রোটিয়াদের ৩০ রানে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইন ভবনের উপরে ডাটা অ্যান্টেনা ও স্যাটেলাইট ডিশ স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT