চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ পরিসংখ্যান সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 10, মার্চ 2024
in বাংলাদেশ
A A
বাংলাদেশ পরিসংখ্যান সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পরিসংখ্যান সমিতি (বিএসএ) আয়োজিত দুই দিনব্যাপী ১৮তম জাতীয় পরিসংখ্যান কনফারেন্স পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে শেষ হয়েছে। রোববার ১০ মার্চ আয়োজনটি শেষ হয়েছে।

শুক্রবার ৮ মার্চ শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব এম এ মান্নান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের (এসআইডি) সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, পরিকল্পনা মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএ-এর ভারপ্রাপ্ত সভাপতি ড. কৃষ্ণা গায়েন।

সম্মেলনে ১টি কী নোট অধিবেশন, ১টি আমন্ত্রিত অধিবেশন এবং ৭টি কন্ট্রিবিউটেড সেশনে সারাদেশের শিক্ষাবিদ ও গবেষকরা ৩৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত কনফারেন্সে “সাউন্ড মেথডলজি ফর কোলিটি ডাটা” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আই এস আর টি) এর অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসেন।

কনফারেন্সে এবং সাধারণ সভায় সারাদেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আমন্ত্রিত এবং কন্ট্রিবিউটেড পেপার সেশনের পরে দ্বিবার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ থেকে ২০২৬ সালের জন্য আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বিএসএ-এর সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ড. দীপঙ্কর রায়, যুগ্ম সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগ, বিএসএ-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন।

Tags: দ্বিবার্ষিক সাধারণ সভা
Previous Post

রমজানের আগে গাজায় হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী

Next Post

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ক্রিস্টিনা পিসকোভা

Next Post
ক্রিস্টিনা পিসকোভা মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন, সেলিব্রেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ক্রিস্টিনা পিসকোভা

বিজিএমইএ নির্বাচনের ফল প্রকাশের সময় নেতাকর্মীরা হাসিমুখে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিএমইএ নির্বাচনের ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT