চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ দেখলে নতুন এক মিমের সঙ্গে দর্শকের পরিচয় হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 30, জুন 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে নতুন মিমের সঙ্গে দর্শকের পরিচয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বশেষ ২০১৮ সালের ঈদে জিতের সঙ্গে ‘সুলতান’ মুক্তি পেয়েছিল মিমের। পরের বছর আরিফিন শুভর সঙ্গে ‘সাপলুডু’ করেছিলেন। প্রায় তিন বছর পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত নতুন সিনেমা ‘পরাণ’।

ওয়েব কনটেন্ট, ইউনিসেফের শুভেচ্ছাদূত কিংবা বিয়ে- এসব কিছু নিয়ে আলোচনায় থাকলেও এবার সিনেমা মুক্তি সামনে রেখে নতুন করে আলোচনায় চ্যানেল আই লাক্স সুপারটার।

লাইভ টেকনোলজির প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ইতোমধ্যেও আলোচনায় এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন পরাণ মুখর! সিনেমার প্রকাশিত প্রথম গানেই মুগ্ধতা ছড়িয়েছেন শরিফুল রাজ ও মিম জুটি। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে।

মিম নিজেও অনুভব করছেন আসন্ন ঈদে দর্শক মুখিয়ে আছেন ‘পরাণ’-এর জন্য। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। এই সময়টা মুভি দেখার জোয়ার আসে। এই সময়ে সিনেমা এলে মানুষ বেশি হলমুখী হয়। এতে একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগে। কষ্ট করে যে কাজ করি সেটা দর্শক দেখেন। ঈদে সিনেমা না এলে কেমন জানি ম্লান লাগে!

সহ অভিনেতা রাজ ও ইয়াশ রোহানের সঙ্গে মিম

মফঃস্বলের প্রেমকাহিনি নিয়ে পরাণ তৈরি করেন পোড়ামন ২, ৭ নম্বর ফ্লোর, খাঁচার ভিতর অচিন পাখির পরীক্ষিত নির্মাতা রায়হান রাফী। এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিম। শুটিং করেছিলেন বছর দুয়েক আগে। ময়মনসিংহ শহরকে নতুন করে তুলে ধরেছেন বলে জানান রাফী। শুটিংয়ে সেই স্মৃতি কথা ভাগ করেছেন ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির এ নায়িকা।

মিম বলেন, খুবই আদুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছি। মফঃস্বলে আশপাশে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের মধ্যে খুব দেখা যায়। এই চরিত্রটির সঙ্গে শুটিংয়ে একেবারে সেট হয়ে গিয়েছিলাম। শুটিং করতাম তখন মনে হতো মাত্র কলেজ থেকে ফিরেছিলাম, চরিত্রটির মতো। এখনও সেসব বিষয়গুলো খুব মিস করি। চরিত্রটা এতটাই আপন ছিল যে ওখান থেকে বের হতে পারিনি।

‘পরাণ’ সিনেমায় মেকাপ ছাড়াই অভিনয় করেছেন মিম। অফস্ক্রিনে তিনি যেমন, সেভাবেই এসেছেন স্ক্রিনে। বললেন, চরিত্রের জন্য যেকোনো ভাবে প্রস্তত হলে, লুক নিয়ে আমার ভালো লাগে। চ্যানেল আইয়ের জন্য ‘কার্নিশ’ নামে একটি ফিচার ফিল্ম করেছি সেখানেও মেকাপ ছাড়া। অনেকটা বিধ্বস্ত, বিষণ্ণ চেহারায়। চরিত্রগুলো ভালো লেগেছে বলেই যে কোনো লুক নিয়ে রাজি হই। এর ফলে মনে হয় নিজেকে ভাঙতে পারি। এমনকি মেকাপ দিয়ে বিধ্বস্ত চরিত্র পেলেও ভালো লাগলে করি। আমি উপভোগ করি।

নির্মাতা রায়হান রাফী ও সহ অভিনেতা রাজের সঙ্গে মিম

ঈদে পরাণ-এর সঙ্গে অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’ মুক্তি চূড়ান্ত। প্রযোজক অনন্ত জলিল আগেই জানিয়েছেন, তার সিনেমার বাজেট ১০০ কোটির উপরে! এতো বড় বাজেটের সিনেমার সঙ্গে ‘পরাণ’ টেক্কা দিতে পারবে? এটা নিয়ে মিম কী ভাবছে?

উত্তরটা দিলেন এভাবে, তারটা তার মতো। আমাদেরটা আমাদের মতো। ‘পরাণ’ আপনার আমার পাশের বাসার গল্পের ছবি। যে গল্পটার সঙ্গে মানুষ পরিচিত। ঈদে মানুষ যেমন ছবি পছন্দ করেন আমাদের ‘পরাণ’ তেমনই। ইয়াং জেনারেশন, ফ্যামিলি সবাই সিনেমা হলে গিয়ে দেখতে পারবে। তাছাড়া ঈদের সময় দর্শক হলে গিয়ে কমবেশি সব সিনেমা দেখেন। আমার বিশ্বাস, আমাদের ‘পরাণ’ দেখলে দর্শক উপভোগ করবেন। পরাণ দেখলে নতুন এক মিমের সঙ্গে দর্শকের পরিচয় হবে। আমি অপেক্ষা করছি।

ঈদে ‘পরাণ’-এর পাশাপাশি রোশানের সঙ্গে ‘কার্নিশ’ নামে একটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেন নাটকের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এ কাজটি নিয়েও দারুণ আশাবাদী মিম। জানালেন, এই কাজটি করেও তিনি তৃপ্তি পেয়েছেন।

পরাণ সিনেমার পোস্টার যেখানে দুই চরিত্র প্রেমের মুহূর্তে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ চলতি বছরের শুরুতে বিয়ে করেন মিম। মিথ আছে, বিয়ে করলেই নায়িকাদের ক্যারিয়ারে ভাটা পড়ে! সেটা অনেকটা মিথ্যে প্রমাণ করেছেন ‘আমার আছে জল’ ছবির এ অভিনেত্রী। বরং বিয়ের পর আগের মতো কাজ করে যাচ্ছেন। সবচেয়ে সম্মানজনক ইউনিসেফের ‘শুভেচ্ছাদূত’ হিসেবেও কাজ করছেন।

মিম বললেন, বিয়ের পর ‘পরাণ’ আমার প্রথম ছবি হিসেবে মুক্তি পাবে, এটা কিছুটা স্পেশাল। প্ল্যান আছে আমার পরিবারের সবাই মিলে হলে গিয়ে একসঙ্গে ছবি দেখবো।  তাছাড়া ঈদ আনন্দের ঘোরাঘুরির সঙ্গে মানুষ উপভোগ করার মতো সিনেমা দেখে। ‘পরাণ’ হচ্ছে সেই ধরণের সিনেমা।

Tags: অনন্ত জলিলআমার আছে জলঈদের ছবিদিন দ্য ডেপরাণবিদ্যা সিনহা মিমমিমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমা হল
Previous Post

বিল গেটসের আচরণে মুগ্ধ মহেশবাবু

Next Post

সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা দক্ষতা অর্জনে মূল বাঁধা

Next Post
কার্যক্ষমতা শিক্ষা শিবিরের মূল্যায়ন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা দক্ষতা অর্জনে মূল বাঁধা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএমও’র সঙ্গে ৭টি সংস্থার এপিএ চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT