চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাত্র ঈশ্বর আদেশ দিলেই প্রার্থিতা প্রত্যাহার করবেন বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 06, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন ও সাক্ষাৎকারদাতা একত্রে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বাইডেন বলেছেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজকে গতকাল (৫ জুলাই) শুক্রবার দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করা হয়, তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য চাইছেন তিনি যেন নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?  জবাবে বাইডেন বলেন, যদি সর্বশক্তিমান গড আমার সামনে এসে আমাকে (প্রার্থিতা প্রত্যাহারের) আদেশ দেন, তাহলে আমি তা করতে পারি।

এছাড়াও ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, আগামী নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন; এমন কোন নেতা এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টিতে রয়েছেন বলে তিনি মনে করেন কি না? এই প্রশ্নের জাবাবে বাইডেন বলেছেন, না। আমি তা মনে করি না।

সাক্ষাৎকারটির সম্পূর্ণ আলোচনা হয়েছে আনস্ক্রিপটেড প্রশ্নভিত্তিক। সাধারণত সাক্ষাৎকারে যেসব প্রশ্ন করা হয়, তা সাক্ষাৎকার গ্রহণের আগে লিখিত আকারে সাক্ষাৎকারদাতাকে প্রদান করা হয়। সেটিকে বলা হয় ‘স্ক্রিপটেড’ সাক্ষাৎকার। তবে এই সাক্ষাৎকারের কোন প্রশ্ন আগে থেকে বাইডেনকে জানানো হয়নি। তাই এটি ছিল ‘আনস্ক্রিপটেড’ সাক্ষাৎকার।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বাইডেন। এমন একটি পরিস্থিতিতে এই সাক্ষাৎকারটিকে তার জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছেন অনেকে।

Tags: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
Previous Post

টানা ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি

Next Post

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান

Next Post
ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেশকিয়ান ফুলের সাথে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান

সুশান্তের ছবি, বলিউড অভিনেতা, সিনেমা, হালকা পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় পর্দায় আবার দেখা যাবে সুশান্তকে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT