চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা আগ্রাসনে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2022
in আন্তর্জাতিক
A A
বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা ও জাতীয় প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন তাইওয়ানের উপর হামলা করলে মার্কিন বাহিনী দেশটিকে রক্ষা করবে।

রবিবার প্রচারিত সিবিএস সাক্ষাত্কারে মার্কিন বাহিনী চীনের দাবিকৃত স্ব-শাসিত দ্বীপটিকে রক্ষা করবে কিনা জানতে চাওয়া তিনি একথা বলেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ‌’কৌশলগত অস্পষ্টতার’ নীতিতে আটকে আছে। এর আগে দেশটির উপর আক্রমণ হলে যুক্তরাষ্ট্র সামরিক প্রতিক্রিয়া জানাবে কিনা তা স্পষ্ট করেনি।

তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, তাইওয়ানের প্রতি মার্কিন নীতির কোন পরিবর্তন হয়নি। বছরের শুরুতে জাপানে বাইডেন স্পষ্ট জানিয়েছেন, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন হয়নি। এখনও সেই অবস্থানেই আছে যুক্তরাষ্ট্র।

সিবিএস নিউজের ৬০ মিনিটস সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন অবশ্য পুনর্ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না এবং আমরা ‘এক-চীন’ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইপেইকে নয় বেইজিংকে স্বীকৃতি দেয়।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ এই মন্তব্য নিশ্চিতভাবে বেইজিংকে ক্ষুব্ধ করবে। এশিয়ার পরাশক্তি এই দেশটি গত আগস্টে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের সময়ও ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছিল।

ওয়াশিংটনে চীনের দূতাবাস অবশ্য বাইডেনের সর্বশেষ এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জুলাইয়ে বাইডেনের সাথে ফোনালাপে চীনা প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলা না করতে সতর্ক করেন। তিনি বলেন আগুন নিয়ে খেললে আগুনেই পুড়তে হবে।

গত অক্টোবরে তাইওয়ানের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র আসবে কিনা জানতে চাইলে বাইডেন বলেছিলেন, ‘হ্যাঁ, এটি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’।

জার্মান মার্শাল ফান্ডের এশিয়া বিশেষজ্ঞ বনি গ্লেসার বলেছেন, বাইডেন যদি তাইওয়ানকে এমন প্রতিশ্রুতি দেন তবে তাকে আগে নিশ্চিত করতে হবে যে নিরাপত্তা দেয়ার সামর্থ যুক্তরাষ্ট্রের আছে।

Tags: মার্কিন বাহিনী
Previous Post

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, মেসির গোলে শীর্ষে পিএসজি

Next Post

আবারো বর্ণবাদের শিকার, তবু নেচেই গেলেন ভিনিসিয়াস

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারো বর্ণবাদের শিকার, তবু নেচেই গেলেন ভিনিসিয়াস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের আমলেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT