চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিনিয়োগ সম্মেলনে হয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 13, এপ্রিল 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিনিয়োগ সম্মেলনে বক্তারা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, এবারের বিনিয়োগ সম্মেলনে সরাসরি দুটি কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রি ও শপআপ মিলে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি এবং ৬টি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এর বাইরে আরও ২০-২৫টি কোম্পানি বিনিয়োগ করার জন্য আমাদের সাথে ক্লোজলি যোগাযোগ করেছে।

আজ রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এ বিনিয়োগের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সময়ই বলে দেবে ইনভেস্টমেন্ট সামিট সফল হয়েছে কিনা।

চৌধুরী আশিক বলেন, আমাদের এ সামিটের মূল উদ্দেশ্য ছিল, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক ধারণা তৈরি করা। যাতে তারা দেশে ফিরে গিয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থা অন্যদের কাছে তুলে ধরতে পারেন। এ লক্ষ্যেই আমাদের প্রোগ্রামগুলো আয়োজন করেছিলাম।

বিডা প্রধান বলেন, এখন আমাদের কাজ হলো বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে সেল করা। এজন্য বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের ট্যাগ করে একটি পাইপলাইন তৈরি করা এবং তাদের কাছে বারবার ফেরত যাওয়া। আশা করছি ২০২৬ -২৭ সালের মধ্যে এ বিনিয়োগ সামিটের সফলতা আসবে। তবে প্রতি বছরই আমাদের এ ধরনের সামিট আয়োজন করা উচিৎ। ৪ দিনের এ সম্মেলনে ১ কোটি ৪৫ লাখ টাকা খরচ হয়েছে। ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসলেও আমরা বলবো এটি সফল। বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য।

Tags: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষবিডা
Previous Post

গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা!

Next Post

রিতু মনির রোমাঞ্চকর ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিতু মনির রোমাঞ্চকর ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার রিশাদ মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে রিশাদের অভিষেক কতটা দুর্দান্ত হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT