চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোকচিত্রে বর্বরোচিত নিধনযজ্ঞ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 22, আগস্ট 2023
in বিনোদন
A A
প্রদর্শনীতে বিভিন্ন ছবি দেখছেন দর্শক ও শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদশে শিল্পকলা একাডেমির আয়োজনে ‘বিভীষিকাময় ২১ আগস্ট’ উপলক্ষে সোমবার দিনব্যাপী কমর্সূচি পালন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এদিন একাডেমির নন্দনমঞ্চ প্রাঙ্গণে ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের দিন, সেই ভয়াল দিবস উপলক্ষে সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং উদ্বোধক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

আলোকচিত্রে বর্বরোচিত নিধনযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান, পাঁচজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম)। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা প্রতিবছর এই স্থাপনাশিল্পের মাধ্যমে ২০০৪ সালের সেই ভয়াবহতার এক অবয়ব তুলে ধরার চেষ্টা করি। শিল্পী অভিজিৎ চৌধুরীর কিউরেটিংয়ে সেই সময়ের অনেকটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এতে’।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এই আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রতিটি জেলায় এ ধরনের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে সেই ভয়াল পরিস্থিতি সবার মাঝে তুলে ধরতে হবে।’

বিক্ষোভের সময় দগ্ধ ও আহত ব্যক্তির ছবি, অগ্নিসংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ ২০০৪ সালের গ্রেনেড হামলার ঘটনায় পরবর্তীতে একটি রাজনৈতিক দলের নেতার উদ্দেশ্যে তিনি বলেন, যারা রাজাকার ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারাই এই হামলাকে সাজানো নাটক বলে উল্লেখ করেছিলো। আগামীতে সারাদেশের ৬৪ জেলায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রদর্শনীর আয়োজন করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ব বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে তার প্রয়োজন।’

পরে সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, ‘আমাদের স্বাধীনতা ভোগ না করতে দিতেই ১৫ আগস্টের হত্যাকাণ্ড, এবং তার পরবর্তীতে ২১ আগস্ট হামলাও একই সূত্রে গাঁথা। যে জয়ী হয়েছে তাকেও হত্যা চেষ্টা করা হয়েছে।’

প্রদর্শনীতে দর্শকরা ছবি দেখছেন ও আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সভ্যতার সংকট তখন হয় যখন জাতি তার অতীত ইতিহাস ভুলে যায়। কোন কোন দল ক্ষমতায় থাকলে গানবাজনা বন্ধ হয়ে যায়। তারা আমাদের গর্বের সংস্কৃতি, সাহিত্য পরিচয় মুছে ফেলতে চায়। অনেকেই আবার সেই দলের হয়ে এখনও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ নেই বলেও যুক্ত করেন মহাপরিচালক। সেই ভয়াল দিনে আলোকচিত্রী হিসেবে যারা ছিলেন, সেই ছবির প্রদর্শনী ও ওই দিনের অনুভূতি প্রকাশ করেন আলোকচিত্র সাংবাদিক মীর ফরিদ ও পাবলিক আর্ট প্রদর্শনীর উপর কিউরেটর শিল্পী অভিজিৎ চৌধুরী।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য উপস্থাপন করেন একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ। আলোচনা পর্ব ও উদ্বোধন ঘোষণা শেষে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও মহাপরিচালকসহ সকলে একাডেমির উর্দ্ধতন কর্মকর্তারা সকলে একাডেমির নন্দনমঞ্চ প্রাঙ্গণে ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনী পরিদর্শন করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার ভেতর জীবন বাজি রেখে সরাসরি ছবি তুলেছেন এবং এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন সে সকল আলোকচিত্র সাংবাদিকগণ হলেন- মীর ফরিদ, হাবিবুর রহমান, জিয়া ইসলাম, রিয়াজ আহমেদ সুমন ও শেখ হাসানসহ অনেকে। প্রর্দশনী ২১-২৩ আগস্ট পর্যন্ত প্রতদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

Tags: লিড বিনোদনলিয়াকত আলী লাকীসিনেমা
Previous Post

চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ আগুন

Next Post

কুষ্টিয়ায় এলজিইডি’র অপরিকল্পিত নদী খনন

Next Post
কুষ্টিয়ায় নদী খননের অপরিকল্পিত কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় এলজিইডি'র অপরিকল্পিত নদী খনন

বিটিএস জাংকুকের জন্মদিনের পার্টি, কেক ও সেলিব্রেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিটিএস'র জাংকুকের গানের বিরুদ্ধে নকলের অভিযোগ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT