চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনটা গানের সাথেই কাটাবো সিদ্ধান্ত নিয়েছি: বিবাগী লিমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 18, জুলাই 2022
in বিনোদন
A A
একজন শিল্পী সংগীত পরিবেশন করছেন, পটভূমিতে নৃত্যশিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের ভুবনে উঁকি দিচ্ছে নতুন এক তারকা। ইউটিউব রেকমেন্ডেশন থেকে হঠাৎ খুঁজে পাওয়া অনন্য সুরেলা একটি কণ্ঠ জায়গা করে নিয়েছে ভক্তদের প্রতিদিনকার প্লে-লিস্টে। সংগীতপ্রেমীদের ভালোবাসা ও সমর্থনে দিনকে দিন শ্রোতাদর্শকের হৃদয়ে ঠাঁই করে নিচ্ছেন তিনি!

বলছি জাকির হোসেন লিমনের কথা। যিনি তার ইউটিউব চ্যানেল ও ভক্তদের কাছে বিবাগী লিমন নামেই বেশি পরিচিত। শিল্পী হিসেবে খুবই সংগীত-সচেতন। সম্প্রতি তার কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর বিখ্যাত ‘পদ্মার ঢেউ রে’ গান দিয়ে ‘আইপিডিসি আমাদের গান’-এর চতুর্থ সিজন শুরু হলো। তার সম্পর্কে ভক্তদের মনে জন্ম নেওয়া প্রশ্নের উত্তর মিলবে এই সাক্ষাৎকারে।

 

নাম দিয়েই শুরু করা যাক, লিমন কেন বিবাগী?
আসলে আমার বয়স যখন ৯, তখন থেকেই আমি বাড়ির বাইরে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমার বাড়ি। আমার ছোট মামা থাকতেন গোবিন্দগঞ্জ। পড়াশোনার জন্য আমাকে পাঠিয়ে দেওয়া হয় ছোট মামার কাছে। বাড়ি ছেড়ে সেই বের হওয়া, আজও ফেরা হয় নি। বড় হওয়ার পর একসময় মনে হলো সেই ছোটবেলা থেকে আমি ঘর ছাড়া, বিবাগী। তারপর সেটাই জুড়ে নিলাম নামের সাথে।

গানের সাথে পরিচয়, কখন, কীভাবে?
তাও ছোটবেলা থেকেই, যখন আমি তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণিতে পড়ি। তখন তো ক্যাসেট প্লেয়ারের সময়, ফোন ছিল না। তবে বাড়িতে টিভি ছিল, বিটিভিতে গান শোনা হতো। বিশেষ করে যখন শুক্রবারে বাংলা সিনেমা হতো, সিনেমার গানগুলো খুব ভালো লাগত। তাছাড়া, আমার মেজ খালু ছিলেন একজন মৌলানা। খালুর সুবাদে পরিচয় হয় ইসলামী সংগীতের সাথে যেটাকে আমরা গজল হিসেবে চিনি। উনার কাছে গজলের বেশ ভালো সংগ্রহ ছিল। সেই থেকেই শুরু।

সচেতনভাবে গানের প্রেমে পড়লেন কখন?
গান যে একটা সাধনার বিষয় সেটা তখনও বুঝা হয়ে উঠে নি। দেখা যেত, কোন গান মনে ধরে গেলে সেই গানটা তিন থেকে চার বার শুনলেই সেটার সুর আমি গলায় তুলে নিতে পারতাম, এমনকি গানের কথাগুলোও আমার মুখস্থ হয়ে যেত। যেটা এখনও হয়। এভাবে গান শুনতে শুনতে নির্দিষ্ট কিছু গান মনে বিশেষ জায়গা নিতে শুরু করে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে গানে মজতে শুরু করি।

প্রাতিষ্ঠানিকভাবে গান শেখার চর্চা?
যখন ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে গোবিন্দগঞ্জে কিছু গানের স্কুল হয়। যেমন, তুলি আর্ট স্কুল, অগ্নিবীণা। এসব স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থেকে লক্ষ্য করতাম। গান শেখানো হচ্ছে, একসাথে অনেক বাচ্চারা সা-রে-গা-মা চর্চা করছে। তখন ইচ্ছে হতো, আমিও গান শিখি। তখনই প্রাতিষ্ঠানিকভাবে গান শেখার বিষয়টা মাথায় আসে। বাড়িতে জানালাম, তবে সম্মতি পাওয়া গেলো না। তখনকার সময়ে আমার স্কুলে প্রতি বৃহস্পতিবার গানের একটা ক্লাস হতো। সেই ক্লাসের আমি নিয়মিত ছাত্র ছিলাম। গানের গলা ভালো হওয়ায় স্কুলের জাতীয় সংগীত পাঠের দায়িত্বটা আমি পাই।

সম্পর্কের গভীরতা…

জীবনের বিভিন্ন পর্যায়ে নানান উপায়ে ভিন্ন ভিন্ন ধরনের গানের সাথে আমার পরিচয় হতে থাকল। যেখানেই যেতাম, নতুন কিছু না কিছু পেয়ে যেতাম। বাংলা আধুনিক গান, সিনেমার গান, ব্যান্ড সংগীত, ভারতীয় আধুনিক বাংলা গান, বিশ্ব সংগীত- সময়ের সাথে সাথে গানের বিভিন্ন ঘরানার সাথে পরিচয় হতে থাকে আর গানের প্রতি ভালোবাসাও বাড়তে থাকে। একটা পর্যায়ে সুযোগ হলো বাউল সংগীতের সাথে পরিচিত হওয়ার। আর তারপর থেকেই নতুন করে জীবনের মানে খোঁজা শুরু। গানের আধ্যাত্মিক জগতে প্রবেশ। আসলে আস্তে আস্তে আমি গানের জগতের গভীরে প্রবেশ করতে থাকলাম এবং সেটা হচ্ছিল একেবারে স্বাভাবিক গতিতে, প্রাকৃতিকভাবে। একেবারেই পরিকল্পিত কিছু না। আমার বড় হওয়ার সাথে সাথে গানের সাথে গভীরতাও বাড়তে থাকল।

গানটা কি শুধুই নেশা, নাকি পেশা হিসেবেও ভাবছেন?
আসলে আমি বরাবরই মনের আনন্দে গান করেছি, একাবারে নিজের জন্য। ধীরে ধীরে কখন যে গানে হারিয়ে গিয়েছি, সেটা নিজেও বুঝতে পারি নি। গান করা যে পেশা হতে পারে তাও জানা ছিল না। জীবন চলার পথে কখনও গান আমার সঙ্গী হয়েছে, আবার কখনও আমি সঙ্গী হয়েছি গানের। আমার জীবনে গান ছাড়া সময় নেই বললেই চলে। এখন মনে হয়, গানটা নেশা হলেও জগৎ-সংসারে টিকে থাকার তাগিদে অর্থযোগের জন্য পেশার দিকেও মনোযোগ দিতে হবে। আমার গানের সংসারটা টিকিয়ে রাখার রসদ যোগাতে এখন আয়ের কথাও ভাবতে হয়।

গায়ক না হলে কী হতেন, এরকম ভাবনা এসেছে কখনও?
তখন গ্রামাঞ্চলে ডাক্তারের খুব সংকট ছিল। আমার পরিবারের চাওয়া ছিল, বড় হয়ে ডাক্তার হই। গান না হলে হয়তো পরিবারের ইচ্ছায় ডাক্তারি পেশার দিকেই ছোটা হতো।

আপনার কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর বিখ্যাত গান ‘পদ্মার ঢেউ রে’ দিয়ে সম্প্রতি শুরু হলো ‘আইপিডিসি আমাদের গান’-এর চতুর্থ সিজন। একই দিনে পদ্মা সেতু উদ্বোধন আর বিবাগীর কণ্ঠে ‘পদ্মার ঢেউ রে’- পরিকল্পিত না কি কাকতালীয়?
গানের প্রস্তুতির শুরুর দিকে এটা আসলে আমার মাথায় ছিল না। গানটা যখন রিলিজ করার প্রস্তুতি চলছিল, ব্যাপারটা শুরুতে আমার কাছে কিছুটা কাকতালীয় মনে হলেও পড়ে জেনেছি এটা পরিকল্পিত। মূলত পদ্মার উদ্বোধন উদযাপন করার লক্ষ্যেই গান নির্বাচনে ‘আইপিডিসি আমাদের গান’ দলের এই মুন্সিয়ানা। গানটার নতুন রূপও দেওয়া হয়েছে ওভাবে, নতুন এক বিজয়ের আনন্দ আর উদযাপনের সুরে। যে পদ্মার ঢেউ একসময় পদ্মাপাড়ের মানুষের জীবনে আতংক আর দুঃখের কারণ ছিল, সেই পদ্মার বুকে গড়ে উঠা সেতু এই মানুষগুলোর জীবনে এনে দিয়েছে নতুন এক আনন্দের ঢেউ।

গানে পাতা সংসারের ভবিষ্যৎ ছবিটা কেমন আঁকলেন?
জীবনটা গানের সাথেই কাটাবো সিদ্ধান্ত নিয়েছি। তাই যখনই সুযোগ পাই গানের সাথে দিন কাটানোর সন্ধি করি। এই যেমন এখন চেষ্টায় আছি ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার, যাতে করে সামনের কটা বছর নিশ্চিন্তে গানের জগতে ডুবে থাকা যায়। আমার কাছে গান গাওয়ার আগে গানের কথার মর্ম বোঝাটাই বেশি অর্থবহ। বিশেষ করে বাউল সংগীতে একটা গানের কথা সাধারণ কোন কথা নয়, এর ভেতর লুকিয়ে থাকে জীবনের মানে। আমি সেই মানে খোঁজার পেছনেই ছুটতে চাই। আমি গান জানতে চাই, গান বুঝতে চাই আর গানের সেই অর্থ নিজের জীবনে, অন্তরে ধারণ করতে চাই। তাই এখন গান নিয়ে গবেষণার দিকে মনোনিবেশ করছি।

Tags: ইউটিউবগানজনপ্রিয়তারকালিড বিনোদনসংগীত
Previous Post

বায়ার্নে যাচ্ছেন ডি লিট, দিবালাকে চায় রোমা

Next Post

রেকর্ড গড়ে বিশ্বের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস

Next Post
ফ্রেজার-প্রাইস জয়ের উদযাপন, দ্রুততার প্রতীক হিসেবে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়ে বিশ্বের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস

বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-কলকাতা আরেকটি ট্রেন চালুর প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT