চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবি করবেন মোদির পছন্দের নির্মাতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 27, মার্চ 2026
in বিনোদন
A A

গেল বছর থেকেই শোনা যাচ্ছিল, ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে একটি ছবি নির্মিত হবে। এবার সেই বিষয়টিই নিশ্চিত করলেন নরেন্দ্র মোদির পছন্দের নির্মাতা বিবেক অগ্নিহোত্রী।

বিবেক জানান, ছবিটি লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ‘টাইনি’ ধিলনের লেখা ‘অপারেশন সিঁদুর: দি আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’ বইটির উপর ভিত্তি করে নির্মিত হবে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিবেক বলেন, ‘আমি সব সময় এমন গল্প বলায় বিশ্বাসী যা যা ঘটেছে, এবং প্রয়োজনীয়। আমার প্রচেষ্টা হল সাহস, পেশাদারিত্ব এবং কৌশলগত স্বচ্ছতার এই গল্পটিকে প্রামাণিকতা ও এক সিনেম্যাটিক অভিজ্ঞতার সঙ্গে দর্শকদের কাছে তুলে ধরা।’

টি-সিরিজের ভূষণ কুমার বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে যৌথভাবে প্রকল্পটি প্রযোজনা করবেন। ছবিতে ৬ থেকে ১০ মে পর্যন্ত সংঘটিত অপারেশন সিঁদুর-এর বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে। চলচ্চিত্র নির্মাতা আরও বলেন, ‘কী ঘটেছিল, কীভাবে এবং কেন ঘটেছিল-শুধু তা-ই নয়, বরং ঘটনাগুলো বোঝার জন্য আমরা সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সহযোগিতায় সরেজমিনে গবেষণা করেছি। জনসাধারণের কাছে যা তথ্য রয়েছে, পরিস্থিতি তার থেকেও অনেক বেশি জটিল ছিল।’

এদিকে চলচ্চিত্রটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভূষণ কুমার বলেন, ‘কিছু গল্প কেউ বেছে নেয় না, বরং সেই গল্পই আপনাকে বেছে নেয়। অপারেশন সিঁদুর’ এমনই একটি গল্প। যখন দেশ এমন বড় ঘটনার মধ্য দিয়ে যায়, তখন সেগুলোকে সত্যনিষ্ঠভাবে লিপিবদ্ধ করাটা জরুরি হয়ে পড়ে।’

চলচ্চিত্রটির নির্মাণ, মুক্তির তারিখ, কলাকুশলী বা সময়সীমা সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিবেক অগ্নিহোত্রী ‘দ্য বেঙ্গল ফাইলস’, ‘দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।

২০২৫ সালের ২২শে এপ্রিল ভারতের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন করার পর পর্যটকদের হত্যা করা হয়েছিল। এই হামলার প্রতিশোধ নিতে নেওয়া পাল্টা সামরিক পদক্ষেপের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর।

Tags: ‘অপারেশন সিঁদুর’বিবেক অগ্নিহোত্রী
Previous Post

বরিশালে নানা বাড়ির পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

Next Post

হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানকে নতুন সময়সীমা দিলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post

হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানকে নতুন সময়সীমা দিলেন ডোনাল্ড ট্রাম্প

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় দুই শুটার গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT