চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জল্পনার অবসান, ৯ হাজার প্রেক্ষাগৃহে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
রণবীর ও আলিয়া প্রেমের দৃশ্যে, বনজঙ্গলে রোমান্টিক মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে ফুরালো অপেক্ষার প্রহর। শুক্রবার বিশ্বব্যাপী ৮৯১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল অয়ন মুখার্জি পরিচালিত রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। যার ভেতর শুধু ভারতেই ৫০১৯টি এবং বাদ বাকি ৩৯০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তির আগে থেকে জল্পনার তুঙ্গে রয়েছে সদ্য মুক্তি প্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। যার প্রমাণ মিলেছে ছবিটির অগ্রিম টিকেট কেনার হিড়িক থেকেই। জানা গেছে, ছবিটি অগ্রিম টিকেট বিক্রি বাবদ আয় করেছে ১৮ কোটি রুপি। যদিও শুধু শুক্রবারের নয়, শনিবারের  শোয়েও একই অবস্থা। তবে বক্স অফিসে ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম দিনের আয় কত দাঁড়াতে পারে তা নিয়েই চলছে এখন নানান জল্পনা কল্পনা।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ব্রহ্মাস্ত্র’র আয় ২৫-৩০ কোটি রুপি দাঁড়াতে পারে। যা করোনা পরবর্তী পরিস্থিতিতে মুক্তি প্রাপ্ত সিনেমা গুলোর তালিকায় প্রথম দিনের আয়ের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করতে পারে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

তবে আদৌ কি সেটা বাস্তবায়িত হবে?  নাকি পুরোটাই কল্পনা হয়ে থেকে যাবে? এমনই ইঙ্গিত মিলেছে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের ফেসবুক পোস্ট থেকে।

‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে তরণ আদর্শ নিজের ফেসবুক পোস্টে এক কথায় রিভিউ দিয়েছেন ‘হতাশা’। তিনি আরও লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ একটি কিং সাইজ হতাশ। প্রচুর ভিএফক্সের কাজ আছে, কিন্তু বিষয়বস্তু দুর্বল (বিশেষ করে ইন্টারভালের পর)… ‘ব্রহ্মাস্ত্র’ গেম চেঞ্জার হতে পারত, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে। কেবলই চাকচিক্য, ছবিতে কোন আত্মা নেই।

গত ৮ বছর ধরে এই ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। উচ্চমাত্রার ভিএফএক্সের ব্যবহার করায় সিনেমাটিতে খরচ হয়েছে ৪০০ কোটির বেশি। যেটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা।

হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতে মুক্তি প্রাপ্ত এই ছবিটিতে রণবীর-আলিয়া ছাড়া আরও রয়েছেন অমিতাভ বচ্চন,  নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় প্রমূখ। সেই সঙ্গে ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। – বলিউড হাঙ্গামা ইন্ডিয়া টুডে

Tags: আলিয়াবলিউডব্রহ্মাস্ত্ররণবীরসিনেমাহতাশা
Previous Post

বিশ্বকাপে আবারও বাবর-ফখরদের পরামর্শক হেইডেন

Next Post

ঢাকার বাতাস দূষণে বিশ্বে ১০১ তম

Next Post
ঢাকার রাস্তায় ধোঁয়া ও ধুলার কারণে দূষণ বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাতাস দূষণে বিশ্বে ১০১ তম

Red flag on the beach indicating caution or warning. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্র বন্দরসমূহে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT