চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌনে দুই মিনিটে বিগ ফ্রাইডে চমক!

টিজারেই মাত করেছে 'ভুল ভুলাইয়া ৩’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
অন্ধকারে ভয়ঙ্কর নারী ও আগুনে পোড়া পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় উঠেছিল। প্রথম পর্বে অক্ষয় কুমারের পর দ্বিতীয় পর্বে কার্তিক আরিয়ানের অভিনয়ে দারুণ সাড়া পেয়েছিল হরর কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির ছবিটি।

যে ধারাবাহিকতায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিগ ফ্রাইডে চমক হিসেবে প্রকাশ্যে এলো ‘ভুল ভুলাইয়া ৩’ এর টিজার।

দেড় মিনিটের টিজারের শুরুতেই শোনা যায়, বিদ্যা বালানের সেই গান ‘আমি যে তোমার, শুধু যে তোমার!’, সঙ্গে গা ছমছমে মহলে নূপুরের শব্দ। কানে ভেসে আসে মঞ্জুলিকার বদলার হুমকি। যদিও আগেই শোনা গিয়েছিল যে, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা বালান ফিরছেন। তখন থেকেই টুইস্টের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা।

আর টিজার প্রকাশ্যে আসতেই যেন গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা বালান। সঙ্গে ‘রুহ বাবা’ অবতারে কার্তিক আরিয়ানও যে চমক দেখাবেন তা বলার অপেক্ষা রাখে না।

টিজারে দেখা যায়, গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলে একের পর এক ভৌতিক কাণ্ড। অভিশপ্ত অতীত। আর ঠিক সময়ই সেখানে আবির্ভাব হয় ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের।

এবারের কাস্টিংয়ে যেমন চমক রয়েছে, তেমন দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্পের টুইস্ট। বিদ্যা, কার্তিকের পাশাপাশি এবারের ছবিতে দেখা যায় তৃপ্তি দিমরি, বিজয় রাজ সহ আরো অনেককেই। জানা গেছে, মাধুরী দীক্ষিত থাকছেন অতিথি শিল্পী হিসেবে।

চলতি বছর দিওয়ালিতে প্রেক্ষাগৃহে আসছে ‘ভুল ভুলাইয়া ৩’। সেই সঙ্গে আবারও যে এই ছবি বক্স অফিস কাঁপাবে তার আভাস মিলেছে টিজারেই।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: ‘ভুল ভুলাইয়া ৩’কার্তিক আরিয়ানটিজারতৃপ্তি দিমরিবিজয় রাজবিদ্যা বালান
Previous Post

প্রথমবার সুইসাইড পডের ব্যবহার: স্বেচ্ছামৃত্যু ৬৪ বছরের নারীর

Next Post

আট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা একজন ব্যক্তি, জলবৃষ্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ-ভারত টেস্টের জন্য ক্রিকেট খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুল-শান্ত জুটিতে লড়ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT