চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতেও এত ভালো নাটক হয় না’- যে নাটক দেখে বলছেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 15, জুলাই 2026
in বিনোদন
A A
নাট্যকার, অভিনেতা ও দর্শকদের একত্রিত ছবি, আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারকেন্দ্রিক গল্পের নাটক এখন নিয়মিতই নির্মিত হচ্ছে। তবে একই ধরনের গল্পের ভিড়েও দর্শকদের আলাদাভাবে নজর কাড়তে সক্ষম হয়েছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটক ‘ভালোবাসার গল্প’।

নাটকের শুরুতেই শোনা যায় সংলাপ ‘কিছু সম্পর্ক রক্তে নয়, ঋণ ও ভালোবাসায় গড়ে ওঠে।’ আর এই একটি সংলাপ যেন পুরো গল্পের আবেগ ও দর্শনের আভাস দিয়ে দেয়।

দুই বন্ধুর পরিবার, তাদের সন্তানদের ভালোবাসা, সুখ-দুঃখ, খুনসুঁটি, ভুল বোঝাবুঝি ও জীবনের চেনা টানাপড়েনকে ঘিরেই এগিয়ে গেছে নাটকটির কাহিনি। সহজ-সরল পারিবারিক গল্প, আন্তরিক অভিনয় আর আবেগঘন উপস্থাপনাই দর্শকদের মন ছুঁয়ে গেছে।

মুক্তির মাত্র চার দিনেই নাটকটি প্রায় এক কোটির কাছাকাছি ভিউ পেয়েছে। শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারত থেকেও আসছে প্রশংসার অসংখ্য মন্তব্য।

ভারতের দর্শক সুচন্দা চক্রবর্তী লিখেছেন, “ইয়াশ-তটিনী জুটির মতো অসাধারণ জুটি আমাদের বর্তমান সিরিয়ালগুলোতে নেই। তাদের প্রতিটি কাজই মুগ্ধ হয়ে দেখি। ‘ভালোবাসার গল্প’ সত্যিই দারুণ লেগেছে।”

দেবরায় নামে শিলিগুড়ির এক দর্শক লিখেছেন, “আমি শিলিগুড়ি থেকে বলছি। বাংলাদেশের নাটকগুলো কতটা সুন্দর হয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। যতক্ষণ দেখি, মনটা একদম ভালো হয়ে যায়। এমন গল্প পরিবার ও স্বজনদের মধ্যে সম্পর্ককে আরও দায়িত্বশীল ও দৃঢ় হতে শেখায়।”

আয়েশা সিদ্দিকা নামে আরেক দর্শক লিখেছেন, “‘ভালোবাসার গল্প’ নাটকে গল্প, অভিনয় ও আবেগের প্রকাশ—সবকিছুই অসাধারণ হয়েছে। বিশেষ করে ইয়াশ ও তটিনীর রসায়ন দারুণ লেগেছে। এমন আরও কাজের অপেক্ষায় রইলাম।”

এমডি হাবিব লিখেছেন, “এই নাটকের গল্প আমার জীবনের সঙ্গে আংশিকভাবে মিলে গেছে।” আর শালিক সরকার মন্তব্য করেছেন, “অসাধারণ আবেগ দিয়ে হৃদয় ছুঁয়ে গেছে এই নাটক। পরিচালককে ধন্যবাদ।”

সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটির মন্তব্যের ঘরজুড়েই দেখা যাচ্ছে এমন হাজারো ইতিবাচক প্রতিক্রিয়া। দেশ-বিদেশের দর্শকরা গল্প, অভিনয় ও নির্মাণের প্রশংসা করছেন।

নাটকটির এমন সাড়ায় আনন্দ প্রকাশ করে পরিচালক রাফাত মজুমদার রিংকু চ্যানেল আই অনলাইনকে বলেন, “বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে এখন দেশের মানুষ ফুটবল উন্মাদনায় মেতে আছে। আমিও প্রতিটি ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত। এর মধ্যেও দর্শকরা সময় বের করে ‘ভালোবাসার গল্প’ দেখছেন; এটাই আমাদের পুরো টিমের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমার বিশ্বাস, এই গল্পে মানুষ নিজেদের প্রেম, পরিবার কিংবা জীবনের কোনো না কোনো অংশের প্রতিফলন খুঁজে পাচ্ছেন। আর সে কারণেই নাটকটি এতটা ভালোবাসা পাচ্ছে।”

‘ভালোবাসার গল্প’ নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদ। ইয়াশ রোহান ও তটিনীর পাশাপাশি এতে অভিনয় করেছেন দিলারা জামান, আজিজুল হাকিম, দীপা খন্দকার, শহিদুজ্জামান সেলিম, মিলি বাশার, ইসরাত অতিথিসহ আরও অনেকে।

Tags: আজিজুল হাকিমইসরাত অতিথিদর্শকদিলারা জামানদীপা খন্দকারনাটকমিলি বাশাররিংকুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসিনেমা
Previous Post

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

Next Post

সোনম ওয়াংচুককে নিয়ে ভারতে উদ্বেগ, সরব বলিউড

Next Post
বাংলাদেশে রক্তদান কর্মসূচি, স্বেচ্ছাসেবীরা রক্ত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনম ওয়াংচুককে নিয়ে ভারতে উদ্বেগ, সরব বলিউড

তিনজন ব্যক্তি আলোচনায় ব্যস্ত, একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT