চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
ভজনলাল শর্মা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভজনলাল শর্মা। আগামী ১৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অনেক প্রভাবশালী ব্যক্তিদের বাদ দিয়ে রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করে ক্ষমতাসীন বিজেপি।

নির্বাচনে রাজস্থানের ১৯৯ আসনের মধ্যে ১১৫টি আসনেই জয়লাভ করে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাই করতে সময় নিচ্ছিল দলটি। অবশেষে আজ মঙ্গলবার বিজেপির এক বৈঠকের পরে ভজনলাল শর্মার নাম প্রস্তাব করেন সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিং রাজে।

নির্বাচনে লড়ে প্রথমবারই জয়লাভ করেছেন তিনি। রাজ্যটিতে বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে সবচেয়ে বেশি চারবার দায়িত্ব পালন করেন ভজনলাল শর্মা। ছাত্র রাজনীতি থেকেই তিনি বিজেপির সঙ্গে যুক্ত এবং ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য। পরবর্তীসময়ে দলের গুরুত্বপূর্ণ এক মুখ হয়ে ওঠেন ৫৬ বছর বয়সী এই রাজনীতিবিদ।

তিনি এক সময় ভরতপুরের একটি ঠিকাদার প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। সেই সময় তার মাসিক বেতন ছিল ৮,০০০ রুপি। সেই কাজ ছেড়ে দেওয়ার পরে বন বিভাগের হয়ে পাথর ভাঙার কাজ করতেন ভজনলাল। বসুন্ধরা সিং রাজ সরকারের মন্ত্রী কিরন মাহেশ্বরীর সঙ্গে পরিচয় হওয়ার পরে তার ভাগ্য বদলে যায়। ভজনলালকে নিজের দফতরে কাজ দিয়েছিলেন কিরন।

Tags: রাজস্থানসংসদ সদস্য
Previous Post

৩৯ বছরে অবসরে ইউরোজয়ী কিয়েল্লিনি

Next Post

মানসিক স্বাস্থ্যে জলবায়ু অভিঘাতের বিরূপ প্রভাবের কথা তুলে ধরেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

Next Post
বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক স্বাস্থ্যে জলবায়ু অভিঘাতের বিরূপ প্রভাবের কথা তুলে ধরেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

নাপোলির খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের জয়, ইউনাইটেডের বিদায়ের রাতে নকআউটে নাপোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT