ভৈরবে মেঘনা নদীতে ট্রলারে ঘুরতে গিয়েছিলেন আনুমানিক ১৫-২০ জন। বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কা। কয়েকজন সাঁতরে প্রাণে বেঁচে গেলেও এখন পর্যন্ত নিখোঁজ ছয়জন। যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য সোহেল, তাঁর স্ত্রী মৌসুমি আক্তার এবং তাঁদের দুই সন্তান মেয়ে মাহমুদা ও ছেলে রাইসুল।







