চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব কিছু সোশাল মিডিয়ার জন্যে না: ভাবনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 25, আগস্ট 2024
in বিনোদন
A A
একজন নারী সুন্দর পোশাক পরিধান করে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের প্রায় ১১টি জেলার অর্ধ কোটি মানুষ। বন্যার্তদের সহায়তায় দেশবাসী যেভাবে এগিয়ে আসছেন, এটাকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত বলছেন অনেকে। সাধারণ মানুষের পাশাপাশি নানা সহায়তায় এগিয়ে আসছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

কেউ বন্যার্তদের ত্রাণ সহায়তায় সামিল হচ্ছেন, আবার কেউ নিজ উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় চলে গেছেন। ত্রাণ সহায়তার পাশাপাশি জলবন্দি মানুষকে উদ্ধারেও কাজ করছেন। বন্যাদুর্গত এলাকা এবং বন্যার্তদের সেবায় নানা সচেতনতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করছেন কেউ কেউ৷ অভিনেত্রী ভাবনাকেও দেখা গেছে সক্রিয় ভূমিকা রাখতে।

এরইমধ্যে তিনি জানান দিয়েছেন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর। হিমু আকরামের পরিচালনায় ছবির নাম ‘আলতাবানু জোছনা দেখেনি’! ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার স্বস্তিকা মুখার্জী ও ঢাকার শরিফুল রাজ। স্বভাবতই ভাবনার চুক্তিবদ্ধ হওয়াটাও হয়েছে সংবাদ!

আর তাতেই যেনো হলো বিপত্তি! দেশের এমন পরিস্থিতিতে সিনেমার সংবাদ কেন, এ নিয়ে নেটিজেনদের একাংশ ঝাঁপিয়ে পড়েন ভাবনার শেয়ার করা সংবাদের মন্তব্যের ঘরে! কটাক্ষ করেন ভাবনার কাণ্ডজ্ঞানের! তবে এসব গায়ে মাখছেন না অভিনেত্রী৷ পেশাদারী আচরণ বজায় রেখে দিয়েছেন মোক্ষম জবাব।

নতুন ছবির ঘোষণা প্রসঙ্গে শনিবার ভাবনা তার ফেসবুকে লিখেন,”যদিও আমি জানি এই সময়ে কেউ আমি কি সিনেমা করতে যাচ্ছি সেটার জানার জন্যে ইচ্ছুক না। তবে আর দশটা মানুষের মত এটাও আমার কাজ। আমার বোন তার অফিসে যাচ্ছে প্রতিদিন, যে ডাক্তার তিনি তার সেবা দিচ্ছেন, সবাই কিন্তু সবার কাজে যাচ্ছেন। তবে যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, সবার কাছে আমি নায়িকা, আমাদের কাজকে সবাই কাজই মনে করেন না। মনে করেন এটা একটা ফান করার জায়গা।”

দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে অভিনেত্রী বলেন,”আমি কত টাকা কোথায় দিচ্ছি সেটা আমি ফেসবুকে এসে বলতে ইচ্ছুক নই। আমি কীভাবে কাকে সাহায্য করবো এই বন্যায় সেটাও বলতে চাই না। এটা আমার চয়েস। সব কিছু সোশাল মিডিয়ায় জন্যে না আমার কাছে, সব কিছু দেখানোর জন্যে না। তবে আমি যে কাজটা করি, অভিনয় এটা আমার পেশা, এবং আমার দর্শক আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমি কি কাজ করছি সেটা আমার দর্শকের কাছে জানাতে হবে। এটা আমার কাজের একটা অংশ।”

বিষয়টি নিয়ে অভিনেত্রী আরো বলেন,”আজ বিভিন্ন পত্রিকায় বন্যার নিউজের সাথে সাথে সব ধরনের নিউজ হয়েছে। বিনোদন পাতা কিন্তু খালি যাবে না। কথাগুলো গুছিয়ে লিখতে পারলাম না। তবে যেটা বলতে চেয়েছি আমাদের কাজটাও আপনাদের কাজের মতই। যেমন আপনি আপনার কর্মস্থলে যান প্রতিদিন, আমারও অভিনেতা হিসেবে প্রতিদিন অনেক কাজ থাকে। আমি আপনাকে ডাক্তার হিসেবে, ব্যাবসায়ী হিসেবে, পুলিশ হিসেবে, সব কিছু হিসেবে সম্মান করি আপনিও আমাকে অভিনেতা হিসেবে সম্মান করুন।”

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং করবেন বলে জানান হিমু আকরাম। তার কথা, দেশের তিনটি অঞ্চলে শুটিং করবো। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে মুক্তি টার্গেট করে বানাতে যাচ্ছি।

Tags: বন্যাভাবনারাজলিড বিনোদনসিনেমাস্বস্তিকাহিমু আকরাম
Previous Post

ঘরে বসেই দেখা যাচ্ছে ছয়শো কোটির ‘কল্কি’

Next Post

বিজিবির হেলিমিশনে প্রাণ ফিরে পেল বন্যায় ডুবে যাওয়া শিশু নাজমুল

Next Post
বন্যায় ডুবে যাওয়া শিশুর উদ্ধার কাজে সেনা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবির হেলিমিশনে প্রাণ ফিরে পেল বন্যায় ডুবে যাওয়া শিশু নাজমুল

গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT