চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
4:48 অপরাহ্ন 06, জুন 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বিজিবি সদস্যরা ঠাকুরগাঁও সীমান্তে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

​ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ জন বাংলাভাষীকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন বা ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কঠোর প্রতিরোধ ও অবস্থানের মুখে বিএসএফের এই অপতৎপরতা নস্যাৎ হয়ে গেছে।

শনিবার (৬ জুন) ভোররাতে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়া ১১ জন বর্তমানে ভারতীয় সীমান্ত রেখার ভেতরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।

দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার ৩৪৯/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিক অবস্থান নেয় বিজিবির টহল দল। এ সময় ভারতের বহরগাঁও বিএসএফ ক্যাম্পের দিক থেকে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুললে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়া ১১ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে একটি নির্দিষ্ট স্থানে আটকে রাখে। পরে রাতের অন্ধকারে আলো নিভিয়ে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

​এদিকে বিএসএফের এই পুশইন চেষ্টার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় যুব ও প্রবীণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে লাঠিসোঁটা হাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

Tags: বিজিবিভারতীয় সীমান্তরক্ষী বাহিনীসীমান্তে উত্তেজনা
Previous Post

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

Next Post

বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে ৮ দফা দাবি

Next Post
বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে একত্রিত হয়ে সমর্থন প্রকাশ করছে মানুষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে ৮ দফা দাবি

শিশুদের চিকিৎসা চলাকালে মা ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT