চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ জেলায় বিজিবি মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 22, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিজিবি সদস্যরা ৫ জেলায় মোতায়েনের জন্য ট্রাকে বসে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।

সোমবার (২২ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ মোতায়েন করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন দেখা দিলে তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলেও জানানো হয়।

আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ও সংঘাতের আশঙ্কার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এরই মধ্যে সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি এসব এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়ে একটি জরুরি বার্তা পাঠিয়ে সারাদেশে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

পুলিশের ওই বার্তায় উল্লেখ করা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন ও মিছিল করতে পারেন। এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এছাড়া দলীয় কর্মসূচিতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।

এদিকে রাজধানীর নিরাপত্তা জোরদারে ২৩ জুন উপলক্ষে প্রায় ১৮ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার রাতে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনটিকে কেন্দ্র করে রাজধানীর ২০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেটিং ও চেকপোস্ট পরিচালনা করা হবে।

Tags: আওয়ামী লীগপ্রতিষ্ঠাবার্ষিকীবর্ডার গার্ড বাংলাদেশবিজিবি মোতায়েন
Previous Post

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

Next Post

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

Next Post
আর্জেন্টিনার ফুটবল তারকা মার্টিনেজ বিশ্বকাপের ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষায় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT