চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:32 অপরাহ্ন 19, আগস্ট 2026
in কক্সবাজার, জনপদ
A A
আটক ২৪ জেলেকে ফিরিয়ে আনতে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আসাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ছয়জন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা জেলে রয়েছেন।

বুধবার ১৯ আগস্ট সকালে বিজিবির একটি প্রতিনিধিদল আরাকান আর্মির সম্মতিতে নাফ নদীর শূন্যরেখায় যায়। সেখানে আরাকান আর্মির পক্ষ থেকে ২৪ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কক্সবাজারের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে মিয়ানমারের আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত বিভিন্ন স্থানে অথবা কারাগারে আটকে রাখা হয়। মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবির উদ্যোগে এসব জেলেকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা হলো।

বিজিবির এই কর্মকর্তা জানান, দেশে ফেরত আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে আরাকান আর্মি মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছে। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা।

এর মধ্যে বুধবার পর্যন্ত মোট ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা।

বর্তমানে আরাকান আর্মির হাতে আরও ৮৬ জন জেলে আটক রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা।

বিজিবি জানিয়েছে, আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

Tags: আটকআরাকান আর্মিজেলেফেরতবর্ডার গার্ড বাংলাদেশবিজিবি
Previous Post

তিন জেলার ডিসি প্রত্যাহার

Next Post

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

Next Post
সালমানের মা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, মুখে উদ্বেগের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

বাংলাদেশের সংবাদ সংগ্রহে একজন সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আসিয়ান কাপ খেলতে চাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT