চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিতে বিএফইউজে ও ডিইউজের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের লোগো, চোখের চিহ্নসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএফইউজে ও ডিইউজে-এর লোগো। ফাইল ফটো।

জাতীয় প্রেস ক্লাবের ৬৩ জনের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার দাবি এবং কোনো ব্যাখ্যা ছাড়াই ১৭ জন পেশাদার সাংবাদিকের  সদস্য পদ স্থগিত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ ও ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ ঘটনার নিন্দা জানান।

তারা বলেন, হঠাৎ করেই মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ১৭ জন পেশাদার সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিচিত একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই ধরনের অগণতান্ত্রিক আচরণ অপ্রত্যাশিত।

তারা আরও বলেন, গত বছরের ১৮ নভেম্বর ৩৭ জন সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে। সদস্যপদ বাতিল করা হয়েছে সাবেক তিনজন সভাপতিসহ সাধারণ সম্পাদকের। নিষেধাজ্ঞা দেওয়া হয় ৫ জন সিনিয়র সাংবাদিক সদস্যের। পরে আরও সাতজনের সদস্যপদ স্থগিত করা হয়। এছাড়া গতকাল ৩ সেপ্টেম্বর আরও ৩৭ জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে এ সংখ্যা দাঁড়ায় ৬৩ জনে। কোন ধরনের পূর্ব নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে একের পর এক সদস্যপদ স্থগিতের ঘটনা নজিরবিহীন।

নেতৃবৃন্দ আরও বলেন, সামনে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাইরে রেখে একতরফা নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করতেই তাদের সদস্যপদ স্থগিত করা হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। নেতৃবৃন্দ বলেন, এধরনের ঘটনায় জাতীয় প্রেসক্লাবের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য প্রশ্নবিদ্ধ করা হলো। জাতীয় প্রেসক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটি নিজেরা প্রশ্নবিদ্ধ বলেই সংগঠনকেও বারবার তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করছেন। সাংবাদিকদের মধ্যে নানা বিষয়েই মত পার্থক্য থাকতে পারে তাই বলে কাউকে নিজেদের প্রতিপক্ষ ভেবে প্রতিহিংসার শিকারে পরিণত করা দুর্ভাগ্যজনক। জাতীয় প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম সমুন্নত রাখতে অবিলম্বে ৬৩ জন পেশাদার সাংবাদিকদের সদস্য পদের উপর চাপানো স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিও জানান নেতৃবৃন্দ।

Tags: জাতীয় প্রেস ক্লাবডিইউজেবিএফইউজে
Previous Post

মারা গেছেন ফ্যাশন দুনিয়ার রাজা আরমানি

Next Post

লতা-আশার বিরুদ্ধে মোহাম্মদ রফির ছেলের বিস্ফোরক অভিযোগ

Next Post
লতা ও আশার মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লতা-আশার বিরুদ্ধে মোহাম্মদ রফির ছেলের বিস্ফোরক অভিযোগ

মাথার খুলি খুলে রাখার কারণ ও চিকিৎসা পদ্ধতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথার খুলি কেন খুলে রাখা হয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT