চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ রাসেল-শেখ জামাল ক্লাবের নাম নিয়ে আপত্তি নেই সরকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 অপরাহ্ন 18, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্সে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতার পালাবদলের পর দেশের ক্রীড়াঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব থেকে আর্থিক বিনিয়োগ তুলে নিয়েছে একযুগের অধিক সময় ধরে পৃষ্ঠপোষকতা করা প্রতিষ্ঠান। দুটি ক্লাবের নাম আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভাইয়ের নামে হওয়াতে এমন হয়েছে বলে আলোচনা রয়েছে। তবে ক্লাব দুটির নাম নিয়ে আপত্তি নেই অন্তর্বর্তীকালীন সরকারের।

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্লাব দুটির নাম সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই বলে বাফুফেকে আশ্বস্ত করেছেন। রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ঘরোয়া ফুটবলে তৈরি হওয়া জটিলতার বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানান তিনি।

বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ’ক্রীড়া উপদেষ্টা আশ্বস্ত করেছেন, নামের কারণে শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল লিগে খেলার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। এ দুটি ক্লাব যদি নিজেদের নাম পরিবর্তন করতে চায় তাহলে সেটি তাদের ব্যাপার। তবে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, নামের কারণে তাদের দেশের ফুটবলে খেলতে কোনো সমস্যা নেই। ক্লাবগুলোর নিরাপত্তাসহ যেকোনো সহযোগিতা তারা করবেন।’

‘খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা আন-অফিসিয়ালি যে কথাগুলো বলেছেন, সেখানে নাম নিয়েই সংশয় ছিল। এরমধ্যে আবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ভাংচুর হয়েছে। সে কারণে নামের প্রসঙ্গটি এসেছে। অনেকে আন-অফিসিয়ালি বলেছে নামটা পরিবর্তন করা যায় কিনা। এটা একটা প্রক্রিয়ার বিষয়। ক্লাবের যে বোর্ড আছে তাদের সিদ্ধান্তের ভিত্তিতে নাম পরিবর্তন হতে পারে। সেটা করতে গেলে যে সহযোগিতা দরকার সেটা আমরা করবো। সোমবার প্রফেশনাল লিগ কমিটির সভা আছে। এই সভার পর আরো আপডেট জানাতে পারবো।’

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ওই দিন বিকেলে হামলা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন ক্লাব আবাহনী, শেখ জামাল ও ফর্টিস এফসিতে। সরকার পরিবর্তন, ক্লাবে হামলার ঘটনার পর প্রিমিয়ার লিগে সব দলের অংশগ্রহণ এখন অনিশ্চিত। শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফেকে ইতিমধ্যে জানিয়েছে, এ মৌসুমে দল গঠন করবে না বলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে নিয়েও শঙ্কা রয়েছে। একইসঙ্গে অনিশ্চিত চট্টগ্রাম আবাহনীর অংশগ্রহণও।

Tags: আসিফ মাহমুদতুষারবাফুফেলিড স্পোর্টসশেখ জামালশেখ রাসেল
Previous Post

শেখ হাসিনার পদত্যাগের আগে কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছিল সেনাপ্রধানকে

Next Post

না আসলে ভুটানে গিয়েই খেলবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

না আসলে ভুটানে গিয়েই খেলবে বাংলাদেশ

ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসিকে হারিয়ে শুভ শুরু ম্যানসিটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT