চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিতে আসেননি তরফদার রুহুল আমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
তরফদার রুহুল আমিনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার মেয়াদে ১৬ বছর বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন আহমেদ নির্বাচন না করার ঘোষণা দেয়ার পরদিন তরফদার রুহুল আমিন সভাপতি পদে নির্বাচন করার কথা জানান। তবে চমক দেখিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে মনোয়ন কিনেন। সেই পদে নির্বাচন করার সিদ্ধান্ত থেকেও সরে আসেন। এবার ভোট দিতেও আসেননি চট্টগ্রামের এ সংগঠক।

শনিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে ভোট গ্রহণ। ভোটার সংখ্যা ১৩৩ হলেও নির্বাচনে ভোট পড়েছে ১২৮টি। চট্টগ্রাম আবাহনী লিমিটেডের তরফদার রুহুল আমিনের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর সামসুল হক চৌধুরীও আসেননি। এছাড়া নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ভোটে অংশগ্রহণ করেনি।

এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পাঁচটি কারণ দেখিয়ে নির্বাচন সরে দাঁড়ানোর আবেদন করেন তরফদার। এর মধ্যে ফিফা থেকে নিষিদ্ধ আবু নাইম সোহাগের স্বাক্ষর করা নির্বাচন বিধি ও নির্বাচন কমিশনের পক্ষপাতসহ আরও তিনটি কারণ দেখিয়েছেন।

Tags: ইমরুলতাবিথবাজেটবাফুফেবাফুফে নির্বাচনরুহুল আমিনলিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

বাফুফে নির্বাচন শেষ, ফলাফলের অপেক্ষা

Next Post

ট্রাফিক অভিযানে ২৯৫৭ মামলা, জরিমানা ১ কোটির বেশি

Next Post
Traffic police officer checking documents at busy intersection in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক অভিযানে ২৯৫৭ মামলা, জরিমানা ১ কোটির বেশি

আওয়ামী লীগ নেতা সিরাজের গ্রেপ্তার, শহীদ রাকিব হত্যার তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ রাকিব হত্যা: আওয়ামী লীগ নেতা সিরাজ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT