চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফের সহ-সভাপতি পদে জিতলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাফুফের সহ-সভাপতি নির্বাচনী সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের ফলাফলের পর সহ-সভাপতি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সাবেক দুই তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালি ও শফিকুল ইসলাম মানিক হেরে গেছেন। সহ-সভাপতি পদে অন্য চার প্রার্থী শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম জয়লাভ করেছেন।

ফুটবল ফেডারেশনে চারটি সহ-সভাপতি পদের জন্য লড়েছেন ৬ জন। প্রথমবারের মতো নির্বাচনে এসেই বাজিমাত করেছেন চার প্রার্থী। ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদী। লক্ষীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ ভোট পেয়েছেন। ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় ও ফাহাদ করিম ৮৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

কিংবদন্তি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ৬৬ এবং আরেক সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ৪২ ভোট। সাব্বির ২০১৬ সালে সহ-সভাপতি পদে এবং মানিক ২০২০ সালে সভাপতি পদে হেরেছিলেন।

১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ভোট দিতে আসেননি।

১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার একমাত্র প্রতিদন্দ্বী দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। আর বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।

Tags: ইমরুলএজিএমতাবিথবাজেটবাফুফেবাফুফে নির্বাচনলিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

রংপুরে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন

Next Post

আইবির নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে বাতিলের দাবি সদস্যদের

Next Post
আইবির নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে বাতিলের দাবি জানানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইবির নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে বাতিলের দাবি সদস্যদের

আবু নাঈম সোহাগের স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন করেছেন আবু নাঈম সোহাগের স্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT