চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে ফুটবলের ‘জোয়ার’ দেখছেন বাফুফে সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাফুফে সভাপতি ফুটবল জোয়ারের সময় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে একাডেমি নিবন্ধন কার্যক্রম ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হয়েছে রাজশাহীতে। তৃণমূল পর্যায়ে একাডেমির কার্যক্রমে ইতিবাচক সাড়া দেখতে পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বলছেন, দেশজুড়ে ফুটবলের জোয়ার বইছে।

রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার তাবিথ আউয়াল বলেছেন, ‘সাড়া তো ভালো পাচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নতি করা। তৃণমূলে যেন সবাই ফুটবল খেলে। একাডেমির মাধ্যমে আমরা চাচ্ছি ওই তৃণমূলে কিছু টেকনিক্যালি জ্ঞান প্রদান ও ভালো খেলোয়াড়দের বাছাই করা। জুনিয়র খেলোয়াড়দের গোছানো ট্রেনিং দেয়ার ব্যবস্থা নেয়া যেন হয়। আমরা সেদিক থেকে সাড়া পাচ্ছি। দেখলাম যে দেশব্যাপী অনেক একাডেমি সামনে এসেছে। তার মানে দেশজুড়ে ফুটবলের একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি।’

২০২০ সালে এএফসি ও ফিফার গাইডলাইন অনুযায়ী বাফুফে টেকনিক্যাল কমিটি দেশব্যাপী একাডেমি নিবন্ধন কার্যক্রম শুরু করে। সেবছর ৭৮টি একাডেমিকে নিবন্ধিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ৪০টি, ২০২২ সালে ২৫টি, ২০২৩ সালে ৩৫টি এবং ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত আরও ১১০টি একাডেমি নিবন্ধিত হয়। এপর্যন্ত মোট ২৬৮টি ‘ওয়ান স্টার’ এবং ১৭টি ‘টু স্টার’ একাডেমি বাফুফের নিবন্ধনপ্রাপ্ত হয়েছে।

বাফুফে নিবন্ধিত একাডেমিগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪’, যেখানে ২৪টি ভেন্যুতে ফিফার অর্থায়নে খেলা আয়োজন করা হয়। অংশ নেন ৪ হাজার ৮০০ জন ক্ষুদে ফুটবলার। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৩৫ জন প্রতিভাবান ফুটবলারকে বাফুফে এলিট একাডেমির আওতায় আনা হয়। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮টি বিভাগীয় পর্যায়ে বাফুফে নিবন্ধিত একাডেমি থেকে গ্রাসরুট কোচিং কোর্সে অংশগ্রহণ করে মোট ৫৫০ জন কোচ পেয়েছেন সার্টিফিকেট।

Tags: তাবিথ আউয়ালবাফুফেবাংলাদেশরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

হৃদয়ের শাস্তি প্রসঙ্গে যা বললেন তামিম

Next Post

তামিমদের চাপে শাস্তি পেছাল হৃদয়ের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ও হৃদয় হাসিমুখে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমদের চাপে শাস্তি পেছাল হৃদয়ের

সরকারের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রচেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT