চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলিভান ব্রাদার্সের পর বাংলাদেশ ফুটবলে আসছেন ‘ওয়াহিদ ব্রাদার্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 26, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবলের ওয়াহিদ ব্রাদার্সের নতুন খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সুলিভান ব্রাদার্সের পর বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছেন ইংল্যান্ড বংশোদ্ভূত ‘ওয়াহিদ ব্রাদার্স’। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ইংল্যান্ডে বেড়ে ওঠা দুই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার- ফারহান আলী ওয়াহিদ ও রায়হান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন।

দুই ভাইয়ের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও পারিবারিকভাবে তাদের শিকড় বাংলাদেশে। বড় ভাই ফারহান বর্তমানে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলছেন। ফুটবলে তার শুরুটা হয়েছিল চেলসির একাডেমিতে। পরে ২০১৯ সালে তিনি ফুলহামে যোগ দেন এবং ধাপে ধাপে ক্লাবটির অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে জায়গা করে নেন।

গত মৌসুমে চোটের কারণে কিছু সময় মাঠের বাইরে থাকলেও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ফারহান। পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পেয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও নিজের উপস্থিতি জানান দেন। বিশেষ করে পিএসভির বিপক্ষে এক ম্যাচে বদলি নেমে গোল করার পর তার প্রতি আগ্রহ আরও বাড়ে এবং পেশাদার পর্যায়ে এগিয়ে যাওয়ার পথও প্রশস্ত হয়।

অন্যদিকে ছোট ভাই রায়হান আলী ওয়াহিদ খেলছেন ওকিং এফসির হয়ে। অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার- দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ এই তরুণ আগে গ্রাসরুট পর্যায়ে অ্যাশফোর্ড এফসির হয়ে খেলেছেন। বয়সভিত্তিক বাংলাদেশ দলের জন্য তাকে সম্ভাবনাময় সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহাদ করিমের দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ফারহানদের বিষয়ে যোগাযোগের সূত্রপাত হয় বিদেশভিত্তিক এক ফুটবল এজেন্টের মাধ্যমে। তিনি বাফুফের সঙ্গে যোগাযোগ করে জানান যে তিনি ফারহানের প্রতিনিধিত্ব করছেন এবং সম্ভাব্য আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। পরে বিষয়টি নিয়ে বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়।

পরবর্তীতে ভার্চুয়াল বৈঠকে ফারহান, রায়হান, তাদের পরিবার এবং প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনায় দুই ভাইয়ের পরিবার বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে ইতিবাচক অবস্থান জানায়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার কাজও এগিয়ে নেয়া হচ্ছে।

বাফুফের পরিকল্পনা অনুযায়ী, সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো কিংবা নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে ফারহানকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

Tags: ফাহাদ করিমবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসুলিভান ব্রাদার্স
Previous Post

ঈদকে ঘিরে মসলার বাজারে চাপ, বাড়ছে ক্রেতার ভোগান্তি

Next Post

রাজধানীর পশুর হাটে বাড়ছে ক্রেতা, বাড়ছে দরদামও

Next Post
রাজধানীতে ঈদে মসলার বাজারে চাপ, গরু ও খাসির চাহিদা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পশুর হাটে বাড়ছে ক্রেতা, বাড়ছে দরদামও

নাসীরুদ্দীন পাটোয়ারী গাছের পেছনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তাজনিত কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলে অফিস বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT