চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাবি নাই বেস্ট প্লেয়ার হবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 পূর্বাহ্ন 27, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়, দ্বিতীয় ম্যাচে ড্র। ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সহ-অধিনায়ক মারিয়া মান্ডা গোলের দেখা না পেলেও আক্রমণের ক্ষিপ্রতায় সতীর্থদের জোগান দেন একের পর এক পাস, তাতে গড়া সম্ভব হয় একের পর এক আক্রমণ।

বয়সভিত্তিক দলের পর জাতীয় দলেও অপরিহার্য এখন মারিয়া। এবারও ব্যতিক্রম হয়নি। তার হাতে উঠেছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের ট্রফি। অথচ মারিয়া ম্যাচ শেষে বললেন এমনটা ভাবেনইনি।

‘খুব ভালো লাগছে যে বেস্ট প্লেয়ার হয়েছি। ভাবি নাই বেস্ট প্লেয়ার হবো। নার্ভাসনেস কাজ করে নাই। চেষ্টা ছিল ভালো খেলার।’

‘সবসময় কোচরা বলে টিম ওয়ার্ক করতে হবে। সেভাবেই আমাদেরকে শেখানো হয়। আমরা যতটুকু অনুশীলন করি, আমরা যদি মন থেকে চাই আরও ভালো হোক তাহলে সেটাই হয়।’

ফিফা উইন্ডোতে নিয়মিত ম্যাচ চেয়ে কলসিন্দুর থেকে উঠে আসা মিডফিল্ডার বললেন, ‘বয়সভিত্তিক দলে আমরা যেভাবে ভালো খেলি, সিনিয়র দলে সেভাবে ভালো খেলতে পারি না। অনেকদিন পর আমরা (আন্তর্জাতিক) ম্যাচ খেললাম। আমাদেরকে যদি নিয়মিত ম্যাচ দেয়া হয়, দিন দিন আমরা ভালো ফলাফল করবো এবং এগিয়ে যেতে পারবো।’

মালয়েশিয়ার খেলোয়াড়রা অতি-রক্ষণাত্মক খেলার পাশাপাশি মাঝে মধ্যেই মাঠে পড়ে গিয়ে চোট পাওয়ার ভঙ্গি করে অতিমাত্রায় সময় নষ্ট করেছেন। এতে খেলার ছন্দ বাধা পায়। বিষয়টি নিয়ে ক্ষোভই ঝেড়েছেন মারিয়া মান্ডা।

‘প্রথম ম্যাচে আমরা ভালো ব্যবধানে জিতেছি। আজও আমরা ভালো খেলার চেষ্টা করেছি। কিন্তু ওদের বেশিরভাগ খেলোয়াড় অতিমাত্রায় রক্ষণাত্মকভাবে খেলেছে। স্বাভাবিক খেলাটা খেলে নাই। সময় নষ্ট করেছে এবং ইচ্ছাকৃতভাবে অভিনয় করে পড়ে গিয়ে সময়টা নষ্ট করেছে।’

আগের ম্যাচে অতিথি দলের বিপক্ষে ৬-০তে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ড্র, সহ-অধিনায়ক সেটি নিয়ে বললেন, ‘আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি গোল করার, কাজে লাগেনি।’

Tags: বাফুফেবাংলাদেশবাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচমারিয়ামালয়েশিয়ালিড স্পোর্টস
Previous Post

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

Next Post

শান্তর পর সাকিব আউট

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তর পর সাকিব আউট

শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT