চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকের মাঝে প্যারিসে এবার মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 29, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্যারিসে অলিম্পিকের সময় মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকে একটার একটা নাশকতা ঘটেই চলেছে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে রেল লাইনে আগুন লাগিয়ে ট্রেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলো নাশকতাকারীরা। এতে প্যারিসের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল যোগাযোগ।

এই ঘটনার রেশ কাটতে না কাটতে ইন্টারনেট এবং ফোন যোগাযোগ ব্যবস্থার তার কেটে ফেলা হয়েছে। এর ফলে ফ্রান্সের একাংশে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ।

সোমবার (২৯ জুলাই) নিউইয়ার্ক পোস্ট এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফ্রান্সের ডিজিটাল অ্যাফেয়ার বিভাগের সচিব মারিনা ফেরারি জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত ছিল। প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের মোবাইল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। যদিও দ্রুত সেই সমস্যা সমাধান করা হয়েছে বলে জানান তিনি।

ফরাসি পুলিশ থেকে জানানো হয়, ইন্টারনেট এবং ফোন যোগাযোগ ব্যবস্থার তার কেটে ফেলার ঘটনায় অন্তত ছটি দপ্তরের কাজ ব্যাহত হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি অতি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী  এবং  একটি অতি বাম দলের সঙ্গেও যুক্ত তিনি।

এবার ফ্রান্সের অলিম্পিক ঘিরে নানা অঘটনের জন্ম দিয়েছে।  উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে রেল যোগাযোগ ব্যবস্থায় আগুন ধরিয়ে রেল নেটওয়ার্ক বিকল করে দেওয়া হয়। অলিম্পিকের দ্বিতীয় দিনে ফ্রান্সের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জানা গেল ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা।

Tags: ইন্টারনেট
Previous Post

প্যারিসে পদকজয়ী সাঁতারু করোনা পজিটিভ

Next Post

সাউথ কোরিয়ার পঞ্চম সোনা দলগত আর্চারিতে, তুরস্কের প্রথম পদক

Next Post
দলগত আর্চারির সোনা জয় উদযাপন করছে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার পঞ্চম সোনা দলগত আর্চারিতে, তুরস্কের প্রথম পদক

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ দলের বৈঠকে জামায়াত ও শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT