চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেটিং সাইটের বিজ্ঞাপন করে তদন্তের মুখে ম্যাককালাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 14, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যাককালাম বেটিং সাইটের বিজ্ঞাপন দেখাচ্ছেন, পেছনে রাস্তার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ও সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম একটি বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়ে বেকায়দায় পড়েছেন। তিনি দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘন করেছেন কিনা, সেটি তদন্ত করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২২বেট ইন্ডিয়া নামের বেটিং সাইটের অনলাইন বিজ্ঞাপনে অংশ নেন ম্যাককালাম। ইংলিশদের কোচ হওয়ার ছয় মাস পর ২০২২ সালের নভেম্বরে সাইপ্রাস ভিত্তিক বেটিং কোম্পানিটির সঙ্গে ৪১ বর্ষী সাবেক ক্রিকেটার চুক্তিবদ্ধ হন।

বিজ্ঞাপনটিতে ম্যাককালাম আইপিএলে বাজি ধরতে উৎসাহিত করেছেন। ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘আইপিএল আসছে, এবং আমি মনে করি সকল ক্রিকেটভক্ত এই বড় ইভেন্টের জন্য রোমাঞ্চিত। ২২বেট-এ আমার বন্ধুরা আপনার আইপিএল অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রস্তুত। ২২বেট ইন্ডিয়ার সেরা সম্ভাবনার নিশ্চয়তা দেয়।’

ইসিবি বিবৃতিতে বলেছে, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ২২বেট-এর সাথে ব্রেন্ডনের সম্পর্কের বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি। জুয়া নিয়ে আমাদের কিছু নিয়ম আছে এবং সবসময় আমরা সেগুলো অনুসরণের চেষ্টা করি।’

গত কয়েক সপ্তাহ ধরেই ম্যাককালামের বেটিং সাইটের বিজ্ঞাপনটি ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগে (ডিআইএ) এ ঘটনায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। ডিআইএ নিশ্চিত করেছে, ২২বেট-এর বিজ্ঞাপনগুলো বিভ্রান্তিকর। কারণ প্রতিষ্ঠানটি দেশটির কোন নিবন্ধিত স্পোর্টস বুকমেকার নয়, কিংবা তারা নিউজিল্যান্ডে ডিআইএ’র লাইসেন্সপ্রাপ্ত বা নিয়ন্ত্রণাধীন নয়।

ম্যাককালামের এজেন্ট সাইমন আউটেরি এক গণমাধ্যম বিবৃতিতে বলেছেন, ‘আমরা এ বিষয়ে ইসিবির সাথে কথা বলছি। আমি কোনো বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না। আমরা এর মাধ্যমে কাজ করছি।’

ইসিবির দুর্নীতি বিরোধী ধারা অনুযায়ী, বেটিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা অন্যকোন পক্ষকে কোন ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফলে প্রভাব রাখা বা অন্যকোন পক্ষকে বাজিতে প্রবেশ করতে সহায়তা করা নিষিদ্ধ।

Tags: ইংল্যান্ডইসিবিনিউজিল্যান্ডম্যাককালামলিড স্পোর্টসসাইপ্রাস
Previous Post

মঙ্গল শোভাযাত্রায় নতুন বছরকে বরণ

Next Post

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা

Next Post
পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা

গেরিলা যুদ্ধের গুরুত্ব বোঝাতে একজন নারী হাতে বন্দুক ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেরিলা কেন জরুরি ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT