চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা ফ্যাশন ফটোগ্রাফারের পুরস্কার পেলেন মঞ্জুরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 13, মে 2023
in বিনোদন
A A
ফ্যাশন ফটোগ্রাফার পুরস্কার গ্রহণ করছেন মঞ্জুরুল. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইবাংলার তারকাদের অংশগ্রহণে কদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। কলকাতায় অনুষ্ঠিত এবারের আয়োজনে দুইবাংলার ‘বেস্ট ফ্যাশন ফটোগ্রাফারের অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের লাইফস্টাইল ও ফ্যাশন ফটোগ্রাফার মঞ্জুরুল আলম।

আয়োজকরা তাকে ঢাকার শোবিজে বিশেষ অবদান রাখায় ফ্যাশন ফটোগ্রাফার সম্মাননা প্রদান করেন। কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্জুরুল অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

জানা যায়, ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৩ উৎসবের উদ্যোক্তা ছিলেন আইএসএফবিএ কমিটির কর্ণধার পিয়াল হোসেন, শর্মিষ্ঠা ঘোষ, সাকিব সনেটসহ অনেকে।

আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিতে গিয়েছিলেন দেবাশীষ বিশ্বাস, জিয়াউল রোশান, পূজা চেরী, ফেরদৌস, অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, তাসনিয়া ফারিণ, প্রযোজক ও পরিচালক সাকিব সনেট, সংগীতশিল্পী পূজাসহ আরও অনেকে। কলকাতার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা, আবির চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, শ্রীলেখা মিত্র, নির্মাতা অরিন্দম শীলসহ অনেকে।

পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মঞ্জুরুল আলম বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সবসময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। কৃতজ্ঞতা জানাই আয়োজকদের কে, আমাকে যোগ্য মনে করার জন্য।

তিনি বলেন, ছবির বিষয় হিসেবে প্রকৃতি ভালো লাগলেও ব্যক্তির ভেতরের সত্তাকে ফ্রেমবন্দী করাতেই ভালোলাগা খুঁজে পাই! সৌন্দর্য ও ফ্যাশন জগতে ‘আমার ছবি’ হাজার বছর বেঁচে থাকুক এটাই আমাদের কাম্য।’

মন্জুরুল আলম জানান, বিহাইভ স্টুডিও নামে তার একটি স্টুডিও আছে। তিনি এর আগে ফ্যাশন ক্যাটাগরিতে বোধ বিজয় সম্মাননা, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন-বিসিআরএ কর্তৃক চলচ্চিত্র, টিভি, সংগীত এবং মঞ্চ তারকাদের নিয়ে সেরার ভিত্তিতে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ এর পুরষ্কার অর্জন করেছেন।

Tags: কলকাতাতারকাপুরস্কারফটোগ্রাফার
Previous Post

মহাবিপদ সংকেতের আওতামুক্ত হলো ৫ জেলা

Next Post

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ

Next Post
কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ, ঘূর্ণিঝড় মোখার কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ

নুরজাহান গার্ডেনের আম বাগানে সমন্বিত কৃষি খামার. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরজাহান গার্ডেনের আম বাগানে সমন্বিত কৃষি খামার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT