চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি ভিউ ছাড়িয়েছে কোনালের যে ১০ গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 29, এপ্রিল 2024
in বিনোদন
A A
একজন নারী গায়িকা বা অভিনেত্রী outdoor setting এ ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিউজিক ক্যারিয়ারের সেরা সময় পার করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। বিশেষ করে বাংলা সিনেমার গানে তার কণ্ঠ মানেই সুপারহিট! গেল ঈদে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ ফিল্মের নাম গানটি দিয়ে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের এই শিল্পী। এর বাইরে ঈদের আরেকটি ফিল্মের জন্যও গান গেয়েছেন কোনাল।

‘রাজকুমার’ গানটি মুক্তির মাস পার হতে না হতেই ইউটিউব ভিউ দেড় কোটি ছাড়িয়েছে! দেশ বিদেশে ছড়িয়ে পড়া এই গানের ফেসবুক, টিকটক এ হয়েছে লাখ লাখ রিলস। শিল্পী থেকে শুরু করে অনেকে আবার গানটি কাভারও করেছেন।

এর মধ্যেই শোনা গেল, ‘রাজকুমার’ ফিল্মের গান ছাড়াও কোনালের গাওয়া আরো ৯ টি গান কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তা জানিয়েছেন সময়ের আলোচিত ও গুণী এই সংগীতশিল্পী। সেই সাথে নাটকের গানেও সরব উপস্থিতি দেখা গেছে জনপ্রিয় এই শিল্পীর!

কোনালের ফেসবুক পেজ থেকে জানা গেছে, অডিও আর ফিল্মে গাওয়া অনেক গান থেকে ১০ টি গান ইউটিউব ভিউতে কোটিবারের বেশি শোনা আর দেখা হয়েছে। কোটির বেশী ভিউ পাওয়া কোনালের ১০ গান হচ্ছে- বন্ধু ( ১ কোটি ১ লাখ ৮১ হাজারের বেশি), আমি পারবোনা তোমার হতে (১ কোটি ৭ লাখ ৭৮ হাজারের বেশি), আগুন লাগাইলো (৩ কোটি ৫২ লাখের বেশি), তুমি আমার জীবন ( ৩ কোটি ১৫ লাখের বেশি), মিস বুবলী (২ কোটি ৩০ লাখের বেশি ), পাইনা তোকে (১ কোটি ৭২ লাখের বেশি), মেঘের নৌকা (২ কোটি ৭১ লাখের বেশি ), সুরমা সুরমা ( ১ কোটি ৮৬ লাখের বেশি), ও প্রিয়তমা ( ১৫ কোটি ২০ লাখের বেশি) এবং রাজকুমার (১ কোটি ৫৬ লাখের বেশি)।

এই ১০ গানের মধ্যে ‘ও প্রিয়তমা’ বাংলাদেশি গান হিসেবে বিগত বছরে রেকর্ড করে। গানটি মুক্তির কিছুদিনে গ্লোবাল টপ চার্ট-এ জায়গা করে নেয়, যা এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম গান হিসেবেই আছে। শুরুতে গানটি টাইগার মিডিয়া ও অভি কথাচিত্র এই দুই প্লাটফর্ম থেকে রিলিজ হয়েছে। পরে বায়োসকোপ ও ভার্সেটাইল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। রিলিজের ১০ মাসে ৪ প্ল্যাটফর্মে এই গানের ভিউ ১৬ কোটির কাছাকাছি। ‘প্রিয়তমা’ ছবির এই গানে কোনালের কোআর্টিস্ট বালাম।

২০০৯ সালে রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় কোনালের। মুকুট জয়ের একদিন পর প্লেব্যাক করেন। ‘মায়ের জন্য পাগল’ ফিল্মের সেই গানের সংগীত পরিচালক ছিলেন ইমন সাহা। ১৫ বছরে শতাধিক ফিল্মের গান গেয়েছেন কোনাল। এখন তো ফিল্ম প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালকদের আস্থার একটি নাম এই শিল্পী।

শুধুমাত্র বিগত বছরেই সুরমা সুরমা, মেঘের নৌকা এবং ও প্রিয়তমা’র মতো তিনটি বিগেস্ট হিট ও ব্যাপক শ্রোতাপ্রিয় গান পাওয়া গেছে কোনালের কাছ থেকে, একই বছরে ব্যাক টু ব্যাক তিন সুপারহিট গান উপহার দেওয়ার নজির নিকট অতীতে কোনো শিল্পীর ঝুলিতে নেই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।

এদিকে এসবকে আশীর্বাদ ও কঠোর সাধনার ফল হিসেবে মনে করে সংগীতের সামনের পথ চলতে চান কোনাল। এই শিল্পীর ভাষ্য,“শ্রোতারাই আমার সব, তারা আছেন বলেই গান গাই। তাদের ভালোবাসা ও অনুপ্রেরণা আমার এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি ও সাহস।”

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোনাল বলেন, আমার এই সাফল্যে ধন্যবাদ জানাতে চাই আমার সেইসব পরিচালক, প্রযোজক, সংগীতপরিচালক, গীতিকার-সুরকারদের প্রতি- যারা আমার উপর শুরু থেকেই আস্থা রেখেছেন, দারুণ সব গানের অংশ হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমিও সবার আস্থা ভালোবাসায় গানে গানে সুন্দর একটা জীবন কাটাতে চাই। বাংলা গান দিয়েই বিশ্বে নিজেকে আরো বড় পরিসরে মেলে ধরতে চাই।

Tags: ইউটিউবকোটি ভিউকোনালনাটকপ্রিয়তমারাজকুমারলিড বিনোদনশিল্পীসিনেমাসিনেমার গান
Previous Post

যুদ্ধবিরতির আলোচনার জন্য সৌদি আরবে ব্লিংকেন

Next Post

হিউস্টনের কনসার্টটি স্মরণীয় হয়ে থাকবে: পার্থ

Next Post
ব্যান্ডের পারফরম্যান্স হিউস্টনের কনসার্টে, গিটার ও ড্রামস সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউস্টনের কনসার্টটি স্মরণীয় হয়ে থাকবে: পার্থ

একটি সুখী দম্পতি হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোনি তখন মাঠে, স্ত্রী লিখলেন ‘বাচ্চা জন্মানোর সময় হয়ে এলো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT