চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে শীর্ষে, দর্শক বলছে ‘বছরের সেরা নাটক’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in বিনোদন
A A
দর্শকদের জন্য নাটকের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত দিনব্যাপী ঈদ আয়োজন শেষ হলো রবিবার (৬ এপ্রিল)। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে এখনও দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক!

অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে এই মুহূর্তে শীর্ষস্থানে আছে জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘মেঘবালিকা’। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের চতুর্থ দিন বিকেল সাড়ে ৪টায় সম্প্রচার হয় এটির। পরে নাটকটি ধূপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউবে প্রচার হয়। সেখানে মাত্র ৫ দিনেই দর্শক হৃদয় জয় করেছে নাটকটি।

এরইমধ্যে ‘মেঘবালিকা’ দেখা হয়েছে প্রায় ৫৮ লাখ বার! এছাড়া নাটকটি দেখে মন্তব্য করেছেন প্রায় দশ হাজার মানুষ। প্রায় সব মন্তব্যই ইতিবাচক। কেউ কেউ নাটকটিকে বলছেন, শুধু ঈদের নয়, বছরের সেরা নাটক হতে যাচ্ছে ‘মেঘবালিকা’!

মনিষা রায় নামের একজন লিখেছেন, “মন কেড়েছে মেঘবালিকা, কী সুন্দর মানিয়েছে অপূর্ব-নিহা জুটিকে, ভালোবাসা অবিরাম।” মাসুদ লিখেছেন, “মন দুয়ারী এবং মেঘ বালিকা এই বছরের সেরা নাটক হবে।” আরেকজন লিখেছেন,“কী বলব ‘মন দুয়ারি’র পর মেঘবালিকা অসম্ভব সুন্দর হইছে। এই জুটির আরো নাটক দেখতে চাই।”
আল্পনা নামের একজন লিখেছেন,“সত্যিই অসাধারণ ভালো লাগার মতো একটা রোমান্টিক নাটক। অপূর্ব-নিহা জুটি বেস্ট জুটি। মন দুয়ারী দেখে যতো ভালো লেগেছে মেঘ বালিকা দেখে আরও বেশি ভালো লাগলো।” মোহাম্মদ ফারুক লিখেছেন, “নাটকটা দেখে একদম কেঁদে ফেলছি। আহা ভালোবাসা রে। জীবনটা আমার বেদনা, আজীবন পস্তাতে হবে যাকে ভালোবেসেছি তাকে পাইনি।”

গেল ভ্যাল্টেনটাইনের সবচেয়ে আলোচিত নাটক জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব-নীহা অভিনীত ‘মন দুয়ারী’। একমাসে এ নাটকটি ইউটিউব থেকে ৪কোটি দর্শক দেখেছেন! এবার ‘মেঘবালিকা’ নিয়ে ফিরলো টিম ‘মন-দুয়ারী’।

নাটকটি নিয়ে নির্মাতা আগেই জানান, ‘মন দুয়ারী’র মতো ‘মেঘবালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্প। সেটাই নাটকে প্রতিফলিত হয়েছে। নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, ‘মন-দুয়ারী’ এবং ‘মেঘবালিকা ’পাশাপাশি সময়ে নির্মিত হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। কারণ ‘মন-দুয়ারী’র পর চমক হিসেবে ‘মেঘ বালিকা’র ঘোষণা দেয়ার প্ল্যান ছিল আগে থেকেই।

‘মেঘবালিকা’ নাটকে আরো অভিনয় করেছে সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশারসহ আরো অনেকে।

Tags: অপূর্বঈদের নাটকচ্যানেল আইজাকারিয়া সৌখিননাটকনিহামেঘবালিকালিড বিনোদন
Previous Post

চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ

Next Post

সাবেক আইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলো ও ইংরেজি সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT